বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ফিটনেসবিহীন মোটরযান ও লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে ট্রাফিক বিভাগের অভিযান

সজীব খান প্রকাশিত: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩, ১০:১৭ পিএম
চাঁদপুরে ফিটনেসবিহীন মোটরযান ও লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে ট্রাফিক বিভাগের অভিযান

চাঁদপুরে ফিটনেসবিহীন মোটরযান ও লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে অভিযান রেখেছেন চাঁদপুর ট্রাফিক বিভাগ, জেলা পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক চাঁদপুর ট্রাফিক বিভাগ সড়কে অবৈধ গাড়ি এবং চালকের বিরুদ্ধে অভিযান করে যাচ্ছেন।

আইনশৃঙ্খলা রক্ষা ও সড়কে দুর্ঘটনা প্রতিরোধে চাঁদপুর ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বিশেষ মোটরযান অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হচ্ছে।

গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চেয়ারম্যানঘাট এলাকায় চাঁদপুর ট্রাফিক পরিবহন আইনে হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় বিভিন্ন গাড়ির চালককে এ অর্থদন্ড দেওয়া হয়।

চাঁদপুর ট্রাফিক বিভাগের সার্জেন্ট আব্দুল্লাহ আল নাহিয়ানের নেতৃত্বে মোটরযান অভিযান করা হয়।

Model Hospital

এ সময় বিভিন্ন ধারাতে হেলমেট ও গাড়ির ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র না থাকায় কয়েকজনকে জরিমানা করা হয়।

এ বিষয়ে ট্রাফিক বিভাগের সার্জেন্ট আব্দুল্লাহ আল নাহিয়ানের জানান, সড়কে দুর্ঘটনার রোধ ও অবৈধ গাড়ির বিরুদ্ধে চাঁদপুর ট্রাফিক বিভাগ সর্বাত্মক সতর্ক রয়েছে। তারই ধারাবাহিকতায় ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং জনগণকে আইন মেনে মোটরযান চালানো ও বৈধ কাগজপত্র করার জন্য পরামর্শ প্রদান করছে ।

এছাড়াও হেলমেট বিহীন সকল চালককে হেলমেট পড়ার জন্য বলা হচ্ছে যাতে সড়কে দুর্ঘটনা রোধ করা যায়।

জনগণের নিরাপত্তা ও সরকারের আইনকে এগিয়ে নিয়ে যাবার জন্য চাঁদপুর ট্রাফিক বিভাগ সর্বাত্মকভাবে চেষ্টা করছে । ভবিষ্যতেও বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ট্রাফিক বিভাগ জনগণের সেবাই সর্বদা নিয়োজিত থাকবে। এজন্য সকলকে বাংলাদেশ পুলিশের সাথে থাকার আহ্বান জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital