বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দিনবদলের রূপকার শেখ হাসিনার সরকার বারবার দরকার : সিআইপি জালাল আহমেদ

এস এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩, ১০:২৩ পিএম
দিনবদলের রূপকার শেখ হাসিনার সরকার বারবার দরকার : সিআইপি জালাল আহমেদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আ’লীগ কাতার শাখার সিনিয়র সহ-সভাপতি ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনের সংসদ সদস্য প্রার্থী সিআইপি জালাল আহমেদের সমর্থনে মটর সাইকেল শোভাযাত্রা ও নির্বাচনী গণসংযোগ এবং লিফলেট বিতরণ করা হয়েছে।

১৭ অক্টোবর মঙ্গলবার বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে পাঁচ শতাধিক মটর সাইকেলসহ একটি শোভাযাত্রা বের করা হয়। পরে মটর সাইকেল শোভাযাত্রাটি উপজেলার কয়েকটি ইউনিয়ন প্রদক্ষিণ করে।

এ সময় সিআইপি জালাল আহমেদ নেতাকর্মীদের সাথে নিয়ে ফরিদগঞ্জ বাজার, রুপসা বাজার, আমিরা বাজার, খাজুরিয়া বাজার, আষ্টা বাজার, গল্লাক বাজার, গুপ্টি বাজার, চৌরঙ্গী বাজার, পাটওয়ারী বাজার এবং গাজীপুর বাজারে সাধারন মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করতে নৌকায় ভোট প্রার্থনা করেন।

এ সময় সিআইপি জালাল আহমেদ বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়ে ওঠা আজকের বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। আজকে শেখ হাসিনার জন্যই বাংলাদেশের অর্জন এখন সারা দুনিয়ার নজরকাড়া। বঙ্গবন্ধুর সোনার বাংলায় দিনবদলের রূপকার শেখ হাসিনার সরকার বারবার দরকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতার বিকল্প নেই।

Model Hospital

তিনি আরো বলেন, আমি ফরিদগঞ্জের উন্নয়নে কাজ করার লক্ষ্যে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আমি সকলের সহযোগিতা নিয়ে ফরিদগঞ্জের উন্নয়নে কাজ করতে চাই। আমার বিশ্বাস দল আমাকে মনোনয়ন দিবে ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি লোকমান তালুকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, উপজেলা যুবলীগের সদস্য ও তরুন সমাজ সেবক পাবেল পাটওয়ারী, সিআইপি জালাল আহমেদের সহধর্মিণী মায়মুনা খাতুন ইকরা, কাতারস্থ আ’লীগ নেতা রাসেল খান টিটু, উপজেলা যুবলীগের সদস্য আব্দুল গাফ্ফার সজিব, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন রবিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শিমুল পাটওয়ারী, পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক রুবেল মিয়াজি, কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেন ছাড়াও বিভিন্ন ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital