শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে তরপুরচন্ডী ইউনিয়ন ভূমি অফিস পিয়নের প্রকাশ্যে ঘুষ বানিজ্য

গাজী মোঃ মহসিন প্রকাশিত: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ৯:২৩ পিএম
চাঁদপুরে তরপুরচন্ডী ইউনিয়ন ভূমি অফিস পিয়নের প্রকাশ্যে ঘুষ বানিজ্য
গাজী মোঃ মহসিন
চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়ন ভূমি অফিসে কর্মচারী কোহিনুর আক্তারের রম রমা ঘুষ দূর্নীতি রসের হাড়িতে পরিনত হয়েছে। চতুর্থ শ্রেনীর কর্মচারী অফিস সহায়ক (পিয়ন) কুহিনুর আক্তার নিজেই সেবা প্রত্যাশীদের কাছ থেকে নামজারী বাবদ সাত হাজার থেকে পনের হাজার টাকা পর্যন্ত গ্রহন করছেন।
সরকার ভূমি অফিসের ঘুষ দুর্নীতির বন্ধে ভূমি অফিসকে ডিজিটালাইজেশন সহ বিভিন্ন কর্মকান্ড গ্রহন করছেন চাঁদপুর জেলা শহারের নাকের ডগায় একটি ভূমি অফিসে চতুর্থ শ্রেনীর কর্মচারী হয়েও এমন দূর্নীতি কতটুকু দুঃসাহীকতার পরিচয়।
সম্প্রীতি এমন একটি ভিডিও সরাসরি দৈনিক চাঁদপুর প্রবাহের কাছে এসে পৌছিয়েছে হয়েছে। ভিডিওতে দেখা যায় কুহিনুর আক্তার তরপুরচন্ডী ভূমি অফিসে বসে এক সেব প্রত্যাশীর কাছ থেকে অতিরিক্ত নগদ টাকা গ্রহন করছেন।
জানা যায় অফিস সহায়ক কুহিনুর আক্তার এই অফিসে খতিয়ানের তথ্যসহ বিভিন্ন তথ্য প্রাচার করে বিভিন্ন জনের কাছ থেকে টাকা গ্রহন করেন।
একটি সুত্র থেকে জানা যায় অফিস সহায়ক হয়েও তিনি সরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তার আত্মীয় বলে বিভিন্ন জনকে বিভিন্ন সুবিধা পাইয়ে দিবেন বলেও অনেকের কাছ থেকে অতিরিক্ত টাকা গ্রহন করেছেন।
সুত্র আরও জানায় তিনি নিজ নামে ও বিভিন্ন নামে তার অঢেল সম্পত্তির মালিক বনে গেছেন। এছাড়াও তার এক ছেলে ও এক মেয়ে ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিএসি ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করছে।
এই বিষয়ে তরপুরচন্ডী ভুমি কর্মকর্তা ইমাম হোসেন জানান, অফিস সহায়কের ঘুষ লেনদেনের বিষয়টি তিনি জানেন না। তিনি ব্যাক্তিগত এই বিষয়ে মন্তব্য করতে নারাজ।
এই বিষয়ে অফিস সহায়ক কুহিনুর আক্তার সাথে এবিষয়ে কথা বলতে তিনি কোন বলতে রাজি হননি ও সাংবাদিককে এড়িয়ে যান এবং তার স্বামী পরিচয়ে মোবাইলে সাংবাদিককে অকথ্য ভাষায় গালমন্দ করেন ও সাংবাদিকে দেকে নেওয়ার হুমকি দেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital