বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় যথাযথ মর্যাদায় শেখ রাসেল দিবস পালিত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ৯:৪৮ পিএম
কচুয়ায় যথাযথ মর্যাদায় শেখ রাসেল দিবস পালিত

‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ এ শ্লোগানে কচুয়ায় যথাযথ মর্যাদায় শেখ রাসেল দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকালে কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ও আইসিটি অধিদপ্তরের সহযোগীতায় পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ৯টায় পরিষদ চত্ত্বরে অস্থায়ী বেদীতে শেখ রাসেলে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে পরিষদ হলরুমে প্রামান্যচিত্র প্রদর্শণ করা হয়।

উদ্বোধন শেষে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Model Hospital

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাহিদ ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির।

বক্তব্য রাখেন- সহকারি কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেজবাহ উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহীম খলিল, মুক্তিযোদ্ধা আব্দুল মবিন ও জাবের মিয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার ও সাধারণ সম্পাদক সুজন পোদ্দার।

আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital