বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভায়

শেখ রাসেল আজ বেঁচে থাকলে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখতেন : সিআইপি জালাল আহমেদ

এস এম ইকবাল প্রকাশিত: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ৯:৫১ পিএম
শেখ রাসেল আজ বেঁচে থাকলে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখতেন : সিআইপি জালাল আহমেদ

১৯৭৫ সালের ১৫ আগস্ট গভীর রাতে স্বাধীনতা বিরোধী চক্রের চক্রান্তের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের হত্যা করা হয়।

এদিন বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলকে হত্যার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর খুনিরা এক ঘৃণ্য ইতিহাস রচনা করে।

১৮ অক্টোবর দুপুরে ফরিদগঞ্জ বাজারের লাকি প্লাজায় অবস্থিত কার্যালয়ে শেখ রাসেলের ৬০তম জন্ম বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী কাতারস্থ আ’লীগের সহ-সভাপতি সিআইপ জালাল আহমেদ এইসকল কথা বলেন।

তিনি আরো বলেন, শেখ রাসেল আজ বেঁচে থাকলে নিশ্চই বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে প্রজন্মের নন্দিত নেতা হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখতেন। তাঁর হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের একজন ভবিষ্যত নেতাকেই হারিয়েছি আমার।

Model Hospital

তিনি বলেন, আপনার জানেন আমি এই উপজেলায় শুধু রাজনীতি করতে আসিনি। আমি এসেছি জননেত্রী শেখ হাসিনার সকল বরাদ্ধের সাথে আমার ব্যাক্তিগত অর্থ সাথে যোগ করে এই উপজেলাকে উন্নয়নের শিকড়ে নিয়ে যেতে। আমি সকল শ্রেনী পেশার মানুষের জন্য কাজ করতে চাই। আমি আশা করি আপনারা আমার পাশে সবসময় থাকবেন।

উপজেলা আ’লীগের সহ-সভাপতি লোকমান তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সদস্য তরুন সমাজসেবক পাবেল পাটওয়ারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলী আহমেদ, যুবলিগ নেতা আব্দুল গাফ্ফার সজিব।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সদস্য আবু তালেব সর্দার, যুবলীগ নেতা আকরাম হোসেন রবিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শিমুল পাটওয়ারী, পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক রুবেল মিয়াজি, যুবলীগ নেতা মিরন হোসেন মহন, কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, কাতারস্থ আ’লীগ নেতা রাসেল খান টিটু, ইউপি সদস্য নান্টু, যুবলীগ নেতা আব্দুর রহিম, ইসমাইল হোসেন পাটওয়ারীসহ বিভিন্ন এলাকা থেকে আগত নেতা কর্মীরা।

এর আগে উপজেলা পরিষদের সামনে নেতাকর্মীদের সাথে নিয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং শেখ রাসেলের আত্মার মাগফেরাত কামনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital