বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে শারদীয় দূর্গোৎসবের অপেক্ষায় ৩৪ পুজামন্ডপ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ১০:২৯ পিএম
মতলব উত্তরে শারদীয় দূর্গোৎসবের অপেক্ষায় ৩৪ পুজামন্ডপ

আর মাত্র একদিন বাকী। তারপর শুরু হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব। ইতিমধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে।

আসছে ২০ অক্টোবর, সারাদেশের ন্যায় মতলব উত্তর উপজেলায় ১টি পৌরসভা এবং ১৪ টি ইউনিয়নে ৩৪টি পুজামন্ডবে দূর্গোৎসব শুরু হতে যাচ্ছে। ফলে উপজেলায় সর্বত্রই বিরাজ করছে শারদীয় দূর্গাপুজার ব্যাপক আনন্দ উৎসব। যা ২৪ অক্টোবর, প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে তা সমাপ্তি ঘটবে।

জানা গেছে, হিন্দু সম্প্রদায়ের দূর্গোৎসব আবহমান বাংলার শ্বাশত সংস্কৃতির অংশ হিসেবে এবার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় ২টি, গজরা ইউনিয়নে ৩টি, সুলতানাবাদ ইউনিয়নে ৬টি, সাদুল্ল্যাপুর ইউনিয়নে ১টি, বাগানবাড়ি ইউনিয়নে ৫টি, ফতেপুর পূর্ব ইউনিয়নে ৩টি, ইসলামাবাদ ইউনিয়নে ৭টি, দূর্গাপুর ইউনিয়নে ৬টি, মোহনপুর ইউনিয়নে ১টি পুজামন্ডপ রয়েছে।

মন্ডপগুলো হলো ছেঙ্গারচর কাঁলাচাঁদ আখড়া, বিষ্ণুচন্দ্র দত্তবাড়ি দুর্গা মন্দির, রঘুনাথপুর সরকার বাড়ি দুর্গা মন্দির, রাধেশ্যাম দুর্গা বাড়ি দুর্গা মন্দির, জহরলাল দুর্গা বাড়ি দুর্গা মন্দির, ধীরেন্দ্র মাস্টার বাড়ি দুর্গা মন্দির, দুর্গাপুর গনেশ দাসের বাড়ি দুর্গা মন্দির, শুকলাল মাস্টার বাড়ি দুর্গা মন্দির, নান্দুর কান্দি হাওলাদার বাড়ি দুর্গা মন্দির, গজরা সার্বজনীন দুর্গা মন্দির, স্বর্গীয় জীবন ঘোষের বাড়ি দুর্গা মন্দির, হারাধন রায়ের বাড়ি, শ্যামাচরণের বাড়ি, চরপাথালিয়া প্রানকৃষ্ণ দাস বাড়ি দুর্গা মন্দির, হরগৌরি শ্মশান সংলগ্ন দুর্গা মন্দির, জলধর দাস বাড়ি দুর্গা মন্দির, অমৃত লাল নাগ অতুল বেপারী বাড়ি দুর্গা মন্দির, মধ্যম ডালিম খা সরকার বাড়ি দুর্গা মন্দির, স্বর্গীয় সুকুমার লাল বাড়ি দুর্গা মন্দির, অতুল চন্দ্র অধিকার বাড়ি দুর্গা মন্দির, তিতার কান্দি ঘোষ বাড়ি দুর্গা মন্দির, স্বর্গীয় কামিলিচরণ মন্ডল বাড়ি দুর্গা মন্দির, আনার পুর হিন্দু বাড়ি দুর্গা মন্দির, দুর্গাপুর আশ্রয় কেন্দ্র দুর্গা মন্দির, গজরা মনোরঞ্জন বনিকের বাড়ি দুর্গা মন্দির, ধনাগোদা রায়েরকান্দি শ্মশান দুর্গা মন্দির, জ্যোতি লাল মাস্টার বাড়ি দুর্গা মন্দির, মোহনপুর দুর্গা মন্দির, নান্দুরকান্দি কালিবাড়ী দুর্গা মন্দির, বড়ুরকান্দি দুর্গা মন্দির।

Model Hospital

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মতলব উত্তর উপজেলার শাখার সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস বলেন, আগামী শুক্রবার (২০ অক্টোবর) ষষ্ঠী পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দূর্গা পূজা শুরু হবে। আগামী মঙ্গলবার (২৪ অক্টোবর) দশমী ও বিসর্জনের মাধ্যমে শারদীয় পূজা সমাপ্ত হবে।

ছেংগারচর কালাচাঁদ আখড়া বাড়ির শ্রী শ্রী দুর্গা মন্দিরের সভাপতি শ্যামল কুমার বাড়ৈ বলেন, বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন বলেন, উপজেলার ৩৪টি পুজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান বলেন, প্রতিটি পূজামন্ডপে কঠোর নিরাপত্তা জোরদার করা হবে। সব পূজামন্ডপে পুলিশ, আনসার নিয়োগের পাশাপাশি ব্যার বাহিনী টহল দিবেন। এছাড়াও ঝুঁকিপূর্র্ণ পূজামন্ডপে বিশেষ নজর রাখা হবে।

ময়লা-আবর্জনার ভাগাড় থেকে প্রাণ ফিরছে চাঁদপুর বিদ্যাবতী খালে

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:০৮ পিএম
ময়লা-আবর্জনার ভাগাড় থেকে প্রাণ ফিরছে চাঁদপুর বিদ্যাবতী খালে

চাঁদপুর শহরে প্রবেশের পথে একসময় চোখে পড়ত বিদ্যাবতী খাল। শহরের বুক চিরে বয়ে চলা এই খাল ছিল এলাকার পরিবেশ ও জলপ্রবাহের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে দৃশ্যপট। দীর্ঘদিন খনন ও পরিষ্কার না করায় খালের বিভিন্ন অংশে জমেছে ময়লা-আবর্জনা ও কচুরিপানা। কোথাও কোথাও পরিণত হয়েছে নর্দমার ভাগাড়ে। এর মধ্যে প্রভাবশালী ব্যক্তিদের দখলে সংকুচিত হয়েছে খালের বিভিন্ন অংশ। হারাতে বসেছিল ঐতিহ্যবাহী খালটির স্বাভাবিক রূপ।

অবশেষে দীর্ঘদিন পর খালটি পরিষ্কার করার উদ্যোগ নেয়া হয়েছে। গত ৩ নভেম্বর থেকে শুরু হয়েছে পরিচ্ছন্নতা কার্যক্রম। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনায় এবং সড়ক বিভাগের তত্ত্বাবধানে আপাতত শহরের ওয়ারলেস এলাকা থেকে বাবুরহাট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার অংশে এ কার্যক্রম চলবে। এতে দীর্ঘদিনের অবহেলায় মলিন হয়ে পড়া খালটি ঘিরে নতুন করে আশার সঞ্চার হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

শুধু দূষণ নয়, খালের জায়গা দখলের অভিযোগও দীর্ঘদিনের। একের পর এক স্থাপনা নির্মাণের ফলে খালটির স্বাভাবিক বিস্তৃতি কমেছে। বিশেষ করে ওয়ারলেস থেকে বাবুরহাট পর্যন্ত অংশে খালের ওপর অবৈধভাবে প্রায় অর্ধশত কালভার্ট নির্মাণ করা হয়েছে বলে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে। ফলে খালটির স্বাভাবিক প্রবাহ ও সৌন্দর্য দুটিই ক্ষতিগ্রস্ত হয়েছে।

এমন পরিস্থিতিতে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, শুধু ময়লা-আবর্জনা পরিষ্কার করলেই হবে না, খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং দখলমুক্ত করাও জরুরি। কাজটি পরিকল্পিতভাবে করা গেলে শহরের পরিবেশ ও সৌন্দর্যে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

Model Hospital

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, বিদ্যাবতী খাল চাঁদপুরের ঐতিহ্যের অংশ। দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ও কচুরিপানায় খালটি তার স্বাভাবিক সৌন্দর্য হারিয়েছে। শহরের পরিবেশ রক্ষা, জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি চাঁদপুরের সৌন্দর্য বাড়াতে খালটি পরিষ্কার করার উদ্যোগ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে খালটির পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং অবৈধ দখল রোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। তিনি বলেন, চাঁদপুরকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, খালের দুই পাড়ে পরিকল্পিতভাবে দৃষ্টিনন্দন গাছ লাগানো এবং প্রয়োজনীয় সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হোক। ওয়ারলেস থেকে বাবুরহাট পর্যন্ত সড়কের পাশের এই এলাকাটি শহরের প্রবেশপথ হওয়ায় এখানে সবুজায়ন ও পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করা গেলে চাঁদপুরের সামগ্রিক সৌন্দর্যও বাড়বে। তাঁদের মতে, বিদ্যাবতী খালকে ঘিরে একটি পরিকল্পিত উদ্যোগ নেওয়া গেলে এটি শহরের অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হতে পারে।

চাঁদপুর সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী শাহিনুর রহমান বলেন, সংসদ সদস্যের নির্দেশনায় শহরের সৌন্দর্য বৃদ্ধি ও ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে খালটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান জানান, আপাতত ওয়ারলেস থেকে বাবুরহাট পর্যন্ত তিন কিলোমিটার অংশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। পরবর্তী সময়ে বরাদ্দ পাওয়া গেলে নতুন করে কাজ শুরু করা হবে।