বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হজ্ব যাত্রীদের মাঝে সানমুন ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ এর ভিসা-টিকেট সহ সকল কাগজপত্র হস্তান্তর

মাসুদ হোসেন প্রকাশিত: শনিবার, ২৫ মে, ২০২৪, ১০:৩১ পিএম
হজ্ব যাত্রীদের মাঝে সানমুন ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ এর ভিসা-টিকেট সহ সকল কাগজপত্র হস্তান্তর
চলতি বছরের আগামী পবিত্র হজ্ব পালনের জন্য বাংলাদেশ ত্যাগ করে সৌদি আরব পৌঁছেছেন হাজারো হজ্ব যাত্রী। তারই অংশ হিসেবে ইতিমধ্যে নিবন্ধনকৃত বেসরকারি হজ্ব এজেন্সি সানমুন ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ থেকে এবছর ৩৫০ জন হজ্ব যাত্রীর হজ্বে যাওয়ার সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২৫ মে) সন্ধ্যা সোয়া ৭টায় চাঁদপুরের বাবুরহাট হাজী মোবারক শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এজেন্সির আঞ্চলিক অফিসে হাজীদের মাঝে তাদের টিকেট, ভিসা সহ সকল কাগজাদি হস্তান্তর করা হয়। সেই সাথে সকল হজ্ব যাত্রীদের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সানমুন ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ এর ডাইরেক্টর আলহাজ্ব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম কাউসারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ খাইরুল ইসলাম নয়ন।
হাফেজ মোঃ আব্দুর রহমান নূর এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খান। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ২০২৪ সালের হজ্ব যাত্রীদের জন্য দোয়া পরিচালনা করেন বাবুরহাট বাজার জামে মসজিদের খতিব ও আল জামিয়াতুল ইসলামিয়া শামছুল উলূম মহামায়া মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব মুফতি ফারুক আহমদ।
সানমুন ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ এর ডাইরেক্টর আলহাজ্ব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম কাউসার জানান, এই প্রতিষ্ঠানের মাধ্যমে ওমরাহ্ ও হজ্ব যাত্রীদের ভিসা এবং রিটার্ন এয়ার টিকেট, তিন বেলা সুস্বাদু বাংলাদেশী খাবারের ব্যবস্থা, হেলথ ইন্স্যুরেন্স, মক্কায় হারাম থেকে ও মদিনা মসজিদে নববী থেকে হাঁটার দূরত্বে নিকটবর্তী হোটেলে থাকার ব্যবস্থা, মক্কা মদিনা জিয়ারা (ইসলামিক ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শনের ব্যবস্থা রয়েছে।
উল্লেখ্য, আগামী জুলাই মাসের ২০ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে এই প্রতিষ্ঠানের মাধ্যমে একটি ওমরা হজ্বের গ্রুপ সৌদি আরবের উদ্দেশ্য রওনা দিবেন। কেউ যদি উক্ত ওমরা হজ্ব গ্রুপে যুক্ত হতে চান তাহলে সানমুন ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ এর আঞ্চলিক কার্যালয় বাবুরহাট হাজী মোবারক শপিং কমপ্লেক্সের ২য় তলায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এছাড়াও বিস্তারিত জানতে ০১৮৪০৬২৭৩৮৯ এই নম্বরে যোগাযোগ করা যাবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital