শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পড়াশোনার পাশাপাশি

৬ হাজার টাকা বিনিয়োগে সফল নারী উদ্যোক্তা চাঁদপুরের স্বর্না

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ২:০৫ পিএম
৬ হাজার টাকা বিনিয়োগে সফল নারী উদ্যোক্তা চাঁদপুরের স্বর্না

প্রতিটি নারীর সফলতার পিছনে থাকেন তিনি নিজেই। কারণ তার ইচ্ছা শক্তি এবং মনোবল তাকে নিয়ে যেতে পারে বহুদূর। নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে আজকের নারীরা এগিয়ে যাচ্ছে বহুদূর। তেমনি ভাবে একজন সফল শিক্ষার্থীর পাশাপাশি একজন সফল নারী উদ্যোক্তার পরিচয় গড়ে তুলেছে নিজের নামের পাশে স্বর্না।

পরিশ্রম, নিষ্ঠা, সততা আর মেধাকে পুঁজি করে পা বাড়িয়েছেন তিনি।

এই এগিয়ে চলাই আজ তাকে ক্ষুদ্র উদ্যোক্তা একজন নারী হিসেবে দাঁড় করিয়েছে এই সমাজে। স্বর্না নানা চড়াই-উতরাই পেরিয়ে প্রতিকূলতাকে জয় করে আজ স্বাবলম্বী নারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। তার এগিয়ে যাওয়ার সেই সুন্দর গল্পটি প্রতিবেদককে নিজের মুখেই জানালেন তিনি।

জেনে নেয়া যাক তার সংগ্রামের গল্প- চাঁদপুরে পড়াশোনার পাশাপাশি একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠেছেন স্বর্ণা।

Model Hospital

হাজী সুমন ও রিয়া ইসলামের একমাত্র কন্যা স্বর্না। থাকেন চাঁদপুর পৌরসভার ৮ ওয়ার্ড গুয়াখোলা এলাকায়।

স্বর্ণার ছোটবেলা থেকেই নিজে কিছু করার ইচ্ছে ছিল, তাই নিজেই স্বাবলম্বী হয়ে উঠল।

বর্তমান ফেসবুকে তিনি নানা রকম পন্য বিক্রি করে, এগুলো হলো শাড়ি , থ্রি পিস, নিজের তৈরি করা অর্গানিক হেয়ার অয়েল ইত্যাদি। পাশাপাশি মেয়েদের বিভিন্ন রকম মেকওভার সার্ভিস দিয়ে থাকেন বর্তমানে।

২০২২ সালের এর কার্যকর্ম শুরুর দিকে সে তার অনলাইনের shorna’s fashion পেজটি খুলেছেন। পথচলার একবছর হতে চলল। এতে বিনিয়োগ করেছেন মাত্র ৬ হাজার টাকা। একটি মফস্বল শহরে তিনি প্রতি মাসে ১৫/২০ হাজার টাকা আয় করেন। প্রথম দিকে গ্রাহক, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজনের মধ্যে সীমাবদ্ধ থাকলেও তা এখন বিভিন্ন দেশের প্রান্তে ছড়িয়ে পড়েছে।

এবিষয়ে সফল নারী উদ্যোক্তা স্বর্ণা বলেন এটার পিছনে আমার মায়ের অবদান সবচাইতে বেশি। মা আমাকে সবসময় সাপোর্ট করেছেন এবং যে কোন সময় মায়ের কাছ থেকে পরামর্শ নিতাম। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল ভালো কিছু একটা করবো। আমি যেই পণ্যগুলো বিক্রি করি সেইগুলোর মডেল আমি নিজেই করি। আমার থেকে কোন পন্য নিতে চাইলে আমার shorna’s fashion পেইজে গিয়ে অর্ডার করতে পারবেন।

আমাদের দেশের তরুণ উদ্যোক্তারা বেশ ভালো কাজ করেন। পিছিয়ে নেই নারী উদ্যোক্তারাও। কিন্তু সঠিক নির্দেশনার অভাবে আন্তর্জাতিক মানের বিভিন্ন প্রশিক্ষণ নিতে পারেন না তারা।

মনের চাওয়াকে গুরুত্ব দিতে পারলে সফল হওয়া যায় বলেই আমি বিশ্বাস করি। আমার মতে, নারী তখনই সবকিছু উতরে যেতে পারবেন, যখন বিশ্বাস করবেন তিনি এটা পারবেনই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital