রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জে নারী উদ্যোক্তাদের তৈরি বাহারি পণ্যে সেজেছে ‘উই হাটবাজার’ মেলা

মাসুদ হোসেন প্রকাশিত: রবিবার, ৯ জুন, ২০২৪, ৮:১৬ পিএম
হাজীগঞ্জে নারী উদ্যোক্তাদের তৈরি বাহারি পণ্যে সেজেছে ‘উই হাটবাজার’ মেলা
উইমেন অ্যান্ড ই-কমার্স (উই) ট্রাস্ট এর আয়োজনে চাঁদপুরে হাজীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা ‘উই হাটবাজার’।
শুক্রবার (৭ জুন) হাজীগঞ্জ পৌর বাস টার্মিনাল সংলগ্ন টেস্টি বাইট এন্ড পার্টি সেন্টারে এ মেলার আয়োজন করা হয়।
মেলায় জেলার বিভিন্ন উপজেলার উদ্যোক্তারা সাতটি স্টল দেন। এসব স্টলে বিভিন্ন ধরনের হোমমেড কেক, বিস্কুট, আচার, ঘি, হাতের তৈরি বিভিন্ন প্রসাধনী, তুলি, আলপনা আঁকা হস্তশিল্প, থ্রি-পিস, শাড়ি, পাঞ্জাবি, ব্যাগ, আমসহ নানা সামগ্রী স্থান পায়। বৈরি আবহাওয়ার মধ্যেও শত শত নারী-পুরুষ মেলায় এসে কেনাকাটা করেন। নারী উদ্যোক্তা মুসকান নূর বলেন, আমরা যারা অনলাইনের ই-প্ল্যাটফর্মের মাধ্যমে হাতের তৈরি বিভিন্ন পণ্য বিক্রি করছি, তাদের জন্য এ নারী উদ্যোক্তা মেলা বিশাল প্রাপ্তি।
আগামীতেও নারী উদ্যোক্তাদের নিয়ে উই হাটবাজারের আয়োজন করা হবে।
উই চাঁদপুর জেলা কো-অর্ডিনেটর শায়লা শওকত বলেন, দেশের সবকটি জেলায় উই হাটবাজার মেলা চলছে। ছোট ছোট পরিসরে এমন মেলা স্থানীয় উদ্যোক্তাদের সম্ভাবনার খাত তৈরি করবে। আমরা ভবিষ্যতে আরও বড় পরিসরে এ মেলার আয়োজন করব।
তিনি আরো বলেন, চাঁদপুরে এবার দশমবারের মতো নারী উদ্যোক্তা মেলার আয়োজন আমাদের অনুপ্রাণিত করছে। আগামীতে নারী উদ্যোক্তাদের নিয়ে বছরে আরো বেশি মেলার আয়োজন করতে প্রচেষ্টা চালাব।
এছাড়াও দেশের অর্থনীতি সচল রাখতে নারীদের ভূমিকাও এখন প্রশংসার দাবিদার। সেই সাথে ব্যবসা-বাণিজ্যে নারীর অংশীদারত্ব দেশের সার্বিক অর্থনীতির জন্য সুফল বয়ে আনছে বলে মনে করি।
উই এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশার প্রচেষ্টায় শুরু হওয়া উই হাটবাজার অনলাইন মার্কেটপ্লেসটি বিশ্বের প্রথম অনলাইন মার্কেটপ্লেস। যেখানে শুধু মাত্র দেশীয় পণ্য তুলে ধরা হয়। আর সেই আঙ্গিকে অফলাইনে ও উই হাটবাজার মেলা করে নারীরা তাদের পণ্যের পরিচিতি তুলে ধরছে।
তারই আলোকে শুক্রবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চাঁদপুর জেলা উই কো-অর্ডিনেটর শায়লা শওকত, এসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর নাসরিন আক্তার ইমু এবং হাজীগঞ্জ উপজেলা কো-অর্ডিনেটর মুসকান নূরের তত্ত্বাবধানে এই আয়োজনটি সম্পন্ন হয়।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।