বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে দীর্ঘ ২১ বছর পর বেদখলকৃত সম্পত্তি ফিরিয়ে দিল আদালত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ৫:১৯ পিএম
চাঁদপুরে দীর্ঘ ২১ বছর পর বেদখলকৃত সম্পত্তি ফিরিয়ে দিল আদালত
চাঁদপুর পৌরসভার স্ট্যান্ড রোডে দীর্ঘ ২১ বছর পর আদালতের মাধ্যমে বেদখলকৃত সম্পত্তি ফিরে পেল ভুক্তভোগী পরিবার।

গতকাল বুধবার (২৫ অক্টোবর) সকালে সিনিয়র সহকারী জজ আদালত চাঁদপুর সদর উপজেলার মাধ্যমে লাল নিশান টানিয়ে ভূমি সার্ভে করে ভুক্তভোগী পরিবারকে সম্পত্তি বুঝিয়ে দেওয়া হয়।

এসময় ভুক্তভোগীদের সম্পত্তিতে জোরপূর্ব দখলকারীদের উচ্ছেদ করা হয়।

সিনিয়র সহকারী জজ আদালত চাঁদপুর সদর উপজেলার পক্ষে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্যাহ। অভিযান কালে উপস্থিত ছিলেন, জেলা জজ আদালতের নায়েব নাজির গাফফার খান নাদিম।

Model Hospital

এছাড়াও ৬নং ওয়ার্ড পৌর কাউন্সিলর সোহেল রানাসহ জনপ্রতিনিধি, সদর মডেল থানা পুলিশ প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্যাহ বলেন, আমরা আদালতের রায় বাস্তবায়ন করতে এসেছি, এছাড়া আমাদের আর কোন বক্তব্য নেই। কারো কোন অভিযোগ থাকলে তারা আদালতের শরণাপন্ন হতে পারে।

জেলা জজ আদালতের নায়েব নাজির গাফফার খান নাদিম জানান, চাঁদপুর পৌরসভার উত্তর শ্রীরামদী কোড়ালীয়া রোড এলাকার ভুক্তভোগী সরাফত আলী দেওয়ান ২০০৩ সালে বাদী হয়ে চাঁদপুর জেলা জজ আদালতে দেওয়ানি মামলা দায়ের করেন। মামলা নং- ৪৯/২০০৩। দীর্ঘদিন মামলা চলে আসার পর ২০২৩ সালের ৩১ জানুয়ারি মাসে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত চাঁদপুর সদর মামলাটির রায় ঘোষণা ও ডিগ্রি জারি করেন।

এতে বাদী সরাফত আলী দেওয়ান ৩ তলা একটি ভবনসহ সম্পত্তি ফিরে পান। আদালতের রায় অনুযায়ী আজকে আমরা ঘটনাস্থলে এসে ভূমি সার্ভে করে লাল নিশান টানিয়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ করছি। এছাড়া বাদীর প্রাপ্ত সম্পত্তি বুঝিয়ে দিতে এবং আদালতের রায় কার্যকর করতে ব্যবস্থা নিয়েছি। আদালতের রায় কার্যকর করতে স্থানীয় পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিরা আমাদেরকে সহযোগিতা করছে।

মামলার বাদী সরাফত আলী দেওয়ানের ছেলে ভুক্তভোগী মন্টু দেওয়ান জানান, দীর্ঘ প্রায় ২১ বছর যাবত আমরা আমাদের সম্পত্তি বুঝে পাইনি। পরে আমরা আদালতের শরণাপন্ন হলে জেলা জজ আদালত ন্যায় বিচারের রায় দিয়েছেন। আদালতের রায়ের মাধ্যমে আমরা আমাদের সম্পত্তি ফিরে পেয়েছি। আজকে আদালত লাল নিশান টানিয়ে আমাদের সম্পত্তি বুঝিয়ে দিচ্ছে। আমরা আদালতের প্রতি সর্বোচ্চ সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের কেও ধন্যবাদ জানাই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital