বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে পুলিশের অভিযানে ১৩৮ বোতল ফেন্সিডিল সহ ২ মাদক ব্যবসায়ী আটক

মাসুদ হোসেন প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ১০:১৮ পিএম
হাজীগঞ্জে পুলিশের অভিযানে ১৩৮ বোতল ফেন্সিডিল সহ ২ মাদক ব্যবসায়ী আটক
চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮ লক্ষাধিক টাকার ফেন্সিডিল ও পিকআপ সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ১৩৮ বোতল ফেন্সিডিল ও একটি পিকআপ উদ্ধার করা হয়।
বুধবার (২৫ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ পৌর ৮নং ওয়ার্ড টোরাগড় কাজী বাড়ি সংলগ্ন চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দক্ষিণ পাশে পলাশ সিএনজি অটোপার্টস দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ রুবেল (৩১) ও মোঃ নূরে আলম (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে একটি পুরাতন মিনি পিকআপ যাহার রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্টো ন-১৫-৩৮১৮ সহ গ্রেফতার করেন।
এসময় পিকআপ গাড়ি তল্লাশী করে বিভিন্ন স্তরে থাকা ১৩৮ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। জব্দকৃত ফেন্সিডিলের অনুমানিক মূল্য ৮ লক্ষ ৭ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামী মোঃ রুবেল (৩১) ও মোঃ নূরে আলম (৩০) এর বিরুদ্ধে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) হাজীগঞ্জ থানায় মামলা করা হয়েছে। মামলা নং-১৯, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪(ক)/৩৮/৪১ রুজু করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায়, দীর্ঘদিন যাবৎ কুমিল্লা সীমান্তবর্তী এলাকা হতে স্বল্পমূল্যে ফেন্সিডিল সংগ্রহ করে চাঁদপুর জেলার বিভিন্ন থানা এলাকার মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের নিকট বিক্রি করার জন্য পিকআপ গাড়ী যোগে বহন করে আসতেছিল।
চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।
চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, এর দিক নির্দেশনায়, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ এর তত্ত্বাবধানে থানার এসআই আব্দুল্লাহ এর নেতৃত্বে হাজীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম উক্ত মাদক অভিযান পরিচালনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital