শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে গাছ কাটায় বাঁধা দেয়ায় এনজিও মালিককে মারধর

মতলব উত্তর ব্যুরো প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ১০:২১ পিএম
মতলব উত্তরে গাছ কাটায় বাঁধা দেয়ায় এনজিও মালিককে মারধর

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার বারআনী গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে মঞ্জুর শিকদার ও আদুরী বেগমকে মারধর করে প্রতিপক্ষ।

দা’ এর কোপে মঞ্জুর শিকদারের বাম হাতের কব্জি ও আঙ্গুর কাটা জখম হয়।

এ ঘটনায় বারো আনী গ্রামের মফিজ শিকদারের ছেলে মো. সুজন শিকদার’সহ ৫জনের বিরুদ্ধে মতলব উত্তর থানায় অভিযোগ করেন মঞ্জুর শিকদারের স্ত্রী আদুরী বেগম।

গত ২৩ অক্টোবর সোমবার সকাল সাড়ে ৯টায় বারোআনি গ্রামের মঞ্জুর শিকদারের পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। জখমী মঞ্জুর শিকদার ও তার স্ত্রী আদুরী বেগম মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

Model Hospital

মঞ্জুর শিকদার ছেংগারচর বাজারে অবস্থিত বিকেএসএস এনজিও’র ব্যবস্থাপনা পরিচালক। মঞ্জুর শিকদারের পৈত্রিক ও ক্রয়কৃত জমিতে দীর্ঘ ২০ বছর ধরে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেন। ওই গাছ জোরপূর্বক সুজন শিকদার লোকজন নিয়ে গাছ কাটতে যায়।

গাছ কাটতে বাঁধা দেয়ায় সুজন শিকদার ও তার লোকজন দা দিয়ে কোপ দিয়ে মঞ্জুর শিকদারের বাম হাতে কাটা জখম করে। তার স্ত্রী আদুরী বেগমকে গলায় টিপ দিয়ে শ^াসরোদ্ধ করে হত্যার চেষ্টা করে ও শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।

মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ্ত শাহিন অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি এ সময় দুই পক্ষকে শান্ত থাকার অনুরোধ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital