বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা আওয়ামীলীগের আয়োজনে বিজয় শোভাযাত্রা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১, ১:৩১ পিএম
চাঁদপুর জেলা আওয়ামীলীগের আয়োজনে বিজয় শোভাযাত্রা

সাইদ হোসেন অপু চৌধুরী : মহান মু‌ক্তিযু‌দ্ধের ৫০ বছর পূ‌র্তি ও স্বাধীনতার সুবর্ণজয়‌ন্তী উপল‌ক্ষে বিজয় শোভাযাত্রা করেছে
চাঁদপুর জেলা আওয়ামীলী‌গ।

১৮ ডিসেম্বর বিকেলে চাঁদপুর জেলা আওয়ামীলীগ কার্যালয় সম্মূখ থেকে শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটির নেতৃত্ব দেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল। দুপুর থেকেই নেতা-কর্মীরা লাল সবুজ পতাকা হাতে নিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে আওয়ামীলীগ কার্যালয়ে আসতে শুরু করে।

শোভাযাত্রায় চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুর রশিদ সর্দার, যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, আহসান উল্ল্যাহ আখন্দ, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, শাহির হোসেন পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, উপ দপ্তর সম্পাদক অ্যাড. রনজিৎ, উপদেষ্টা এসএম সালাউদ্দিন, সদস্য অ্যাড. সায়েদুল ইসলাম বাবু, অ্যাড. ইয়াইয়া কিরণ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী আরশ্বাদ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া কালু, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মোঃ বাবর, আবু পাটওয়ারী, মোহাম্মদ আলী মাঝি, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অ্যাড. হেলাল হোসাইন, সাধারন সম্পাদক ফেরদৌস মৌর্শেদ জুয়েল, জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সম্পাদক মাহবুবুর রহমান, জেলা যুব মহিলা আওয়ামীলীগের সভাপতি ফরিদা ইলিয়াস, সাধারণ সম্পাদক ফারহানা রুমা, জেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ন কবির সুমন, যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান সামনু, পৌর যুবলীগের আহ্বায়ক মালেক শেখ, যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলামসহ জেলা, সদর, পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ডের আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital