বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

তড়িঘড়ি করে পুলিশের উচ্চপর্যায়ে ৩৬৫টি সুপারনিউমারারি পদ অনুমোদন

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩, ১:০৩ এম
তড়িঘড়ি করে পুলিশের উচ্চপর্যায়ে ৩৬৫টি সুপারনিউমারারি পদ অনুমোদন

বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোর অতিরিক্ত ৩৬৫টি সুপারনিউমারারি পদ সৃজনের প্রস্তাব চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি’র বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

বাড়তি এই ৩৬৫টি পদের মধ্যে অতিরিক্ত আইজিপি ১০, ডিআইজি ৬৫, অতিরিক্ত ডিআইজি ১৪০ এবং এসপি পদে ১৫০টি পদ রয়েছে। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে জননিরাপত্তা বিভাগ হতে ৫২৯টি পদ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ একাধিক দফায় ৩৬৫টি পদের অনুমোদন দেয়।

Model Hospital

এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত প্রস্তাব ‘প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি’তে পাঠানো হয়।

বৃহস্পতিবার অনুষ্ঠিত কমিটির পঞ্চম বৈঠকে প্রস্তাবটি অনুমোদন হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, সাধারণত রাজস্ব খাতে কোনো পদ সৃষ্টি সংক্রান্ত প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ে গেলে অনেক যাছাই–বাছাইয়ের পর সেগুলোর অনুমোদন দেওয়া হয়।

এর আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে দফায় দফায় বিভিন্ন বিষয়ের তথ্য সরবরাহ করতে হয়। কিন্তু পুলিশের এসব পদ সৃষ্টির প্রস্তাব পাস হয়েছে অস্বাভাবিক দ্রুত গতিতে।

প্রসঙ্গত, প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকের জন্য যে এজেন্ডা কমিটির সদস্যদের পাঠানো হয়েছিল সেখানে পুলিশের পদ সৃষ্টি সংক্রান্ত প্রস্তাব ছিল না। পরে তা বিবিধ আলোচ্যসূচিতে প্রস্তাবটি উত্থাপন করা হলে অনুমোদন দেয় কমিটি।

সূত্র : আজকের পত্রিকা

হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম
হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে গভীর রাতে অবৈধভাবে কৃষিজমির মাটির উপরিভাগ (টপ সয়েল) কাটার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার পশ্চিম হাটিলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযান চলাকালে কৃষিজমির টপ সয়েল কাটার সঙ্গে জড়িত অবস্থায় মো. আবুল কাশেম (৩৮) ও মিনার হোসেন (৪৮) নামের দুজনকে হাতেনাতে আটক করা হয়। আবুল কাশেম উপজেলার কঙ্গাইশ গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে এবং মিনার হোসেন এনায়েতপুর গ্রামের মৃত আবদুল আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করেন। এ সময় তাঁরা জানান, গত পাঁচ দিন ধরে আবুল কাশেম এক্সকাভেটর দিয়ে পশ্চিম হাটিলা এলাকার কৃষিজমি থেকে মাটি কাটছিলেন। তাঁর নির্দেশে মিনার হোসেন কাটা মাটি পরিবহনের কাজ করছিলেন।

Model Hospital