বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে বিজয়ী অ্যাওয়ার্ড প্রদান ও নারী উদ্যোক্তা মেলা সম্পন্ন

নারী উদ্যোক্তারা হতে পারেন অর্থনীতির মূল চালিকা শক্তি : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩, ৭:১৯ পিএম
নারী উদ্যোক্তারা হতে পারেন অর্থনীতির মূল চালিকা শক্তি : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি
শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি এমপি বলেছেন ডিজিটাল সংযুক্তি নারী উদ্যোক্তা তৈরি করে নারীর ক্ষমতায়নে অভাবনীয় ভূমিকা রাখছে বিজয়ী। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের আরেকটি স্বপ্নের ঠিকানায় ২০৪১ সালের মধ্যে পৌঁছানোর অভিযাত্রা আমরা শুরু করেছি।

তিনি ২৭ অক্টোবর শুক্রবার পুরানবাজার ডিগ্রী কলেজ মাঠে চাঁদপুরের প্রথম ফ্রি প্রশিক্ষন বেইজ নারী সংগঠন বিজয়ীর উদ্যোগে এবং চাঁদপুর পৌরসভার সার্বিক সহযোগিতায় চাঁদপুরে বিজয়ী অ্যাওয়ার্ড প্রদান ও নারী উদ্যোক্তা মেলায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, নারীদের উদ্যোক্তা হতে প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ এখনও সীমিত। হাতে-কলমে শিক্ষার অভাব নারীদের ব্যবসায়ীক উদ্যোক্তা হবার পরিবর্তে গৃহস্থলির কাজে মনোনিবেশ হবার প্রবণতা বেশি দেখা যায়। নারীকে উদ্যোক্তা হওয়ার জন্য কারিগরি ও আর্থিক সুবিধা দিলে পুরুষ সহকর্মীদের থেকে সমাজ অনেক বেশি সুবিধা পায়। একজন নারী সফল উদ্যোক্তা হলে পরিবার নানাভাবে উপকৃত হয় যেমন ছেলে-মেয়েদের শিক্ষার ব্যয়ভার বহন, পুষ্টি-সমৃদ্ধ খাবার নিশ্চিত, পরিবারের চিকিৎসার খরচ জোগান এবং পরিবারের বয়স্ক ব্যক্তিরা ভরসার জায়গা খুঁজে পান।

নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া বিভিন্ন উদ্যোগকে যুগান্তকারী উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ব্যবসা, শিল্প-বাণিজ্য, প্রশাসনসহ প্রতিটি ক্ষেত্রে আমাদের মেয়েরা এগিয়ে। দেশের জনগোষ্ঠীর অর্ধেক নারী। এই জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করার সুযোগ সৃষ্টির ফলে উন্নয়নের প্রতিটি সূচকে অভাবনীয় সফলতা নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
ডিজিটাল যুগের উপযোগী মানব সম্পদ। আমাদের মেয়েরা উপযুক্ত পরিবেশ পেলে ডিজিটাল সভ্যতাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Model Hospital

বিজয়ী অ্যাওয়ার্ড- ২০২৩ অনুষ্ঠানে উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, প্রধান আলোচক ছিলেন তরুণ সমাজ সেবক ও মানবিক ব্যক্তিত্ব ফারাজ করিম চৌধুরী।

নারী উন্নয়ন সংস্থা বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের সভাপতিত্বে ও সাংবাদিক ও উপস্থাপক এম আর ইসলাম বাবুর পরিচালনা বিশেষ অতিথি হিসেব উপস্থিত আওয়ামীলীগের সহ সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত হোসেন সৈকত, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াসিন আরাফাত, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, বিজয়ীর উপদেষ্টা তাহমিনি নাজনিম মিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক বানিজ্য প্রতিদিনের সম্পাদক শাহরিয়ার পলাশ, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, কাউন্সিল খালেদা রহমান, বিজয়ীর স্বপ্নদ্রষ্টা সাংবাদিক আশিক খান, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল সাহা।

উল্লেখ্য, এবারের অনুষ্ঠানে ৮ শতাধিক প্রশিক্ষনার্থীকে সাটিফিকেট এবং বিজয়ীদের সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান। সফল ও নতুন নারী উদ্যোক্তা সম্মাননা, অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরন, সাংবাদিকদের সম্মাননা, আলোচনা সভা,  জমাকালো কনসার্ট এবং ৩০ টি স্টল নিয়ে বিজয়ী নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়।

হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম
হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে গভীর রাতে অবৈধভাবে কৃষিজমির মাটির উপরিভাগ (টপ সয়েল) কাটার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার পশ্চিম হাটিলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযান চলাকালে কৃষিজমির টপ সয়েল কাটার সঙ্গে জড়িত অবস্থায় মো. আবুল কাশেম (৩৮) ও মিনার হোসেন (৪৮) নামের দুজনকে হাতেনাতে আটক করা হয়। আবুল কাশেম উপজেলার কঙ্গাইশ গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে এবং মিনার হোসেন এনায়েতপুর গ্রামের মৃত আবদুল আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করেন। এ সময় তাঁরা জানান, গত পাঁচ দিন ধরে আবুল কাশেম এক্সকাভেটর দিয়ে পশ্চিম হাটিলা এলাকার কৃষিজমি থেকে মাটি কাটছিলেন। তাঁর নির্দেশে মিনার হোসেন কাটা মাটি পরিবহনের কাজ করছিলেন।

Model Hospital