বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পল্টন থেকে ফরিদগঞ্জের এম এ হান্নানসহ বিএনপির ১৩ নেতা আটক

এস এম ইকবাল প্রকাশিত: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩, ৮:৫৩ পিএম
পল্টন থেকে ফরিদগঞ্জের এম এ হান্নানসহ বিএনপির ১৩ নেতা আটক
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এম  হান্নানসহ বিএনপির তের নেতাকে পল্টন থেকে আটকের অভিযোগ করেছে উপজেলা বিএনপি।
২৮ অক্টোবর শনিবার রাতে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা. আবুল কালাম আজাদ এ অভিযোগ করছেন।
আটককৃতরা হলেন- উপজেলা বিএনপির আহবায়ক এম এ হান্নান, যুগ্ম আহবায়ক মজিবুর রহমান দুলাল, মঞ্জিল হোসেন, আবু জাফর খসরু মোল্লা, নজরুল ইসলাম নজু, মাসুদ বেপারী, সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সাহাদাত হোসেন খান নয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আক্তার হোসেন, যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন, ৫ নং গুপ্টি পূর্ব ইউনিয়ন বিএনপি নেতা আজাদ পাটওয়ারী, যুবদল এমরান হোসেন, উপজেলা তাঁতী দলের আহবায়ক জামাল সওদাগর।
এর আগে শুক্রবার বাসার সামনে থেকে বালিথুবা পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন মিয়াজিকে আটক করা হয়।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা. আবুল কালাম আজাদ জানান, পল্টন থেকে তাদের আটক করা হয়েছে। শুধুমাত্র সমাবেশে আসাই তাদের অপরাধ।
তিনি আরও বলেন, আমি নিজেও আটক হয়ে অল্পের জন্য রক্ষা পেয়েছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।