বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

হরতাল নৈরাজ্যের প্রতিবাদে মতলব উত্তরে বিক্ষোভ মিছিল

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ২:১৭ পিএম
হরতাল নৈরাজ্যের প্রতিবাদে মতলব উত্তরে বিক্ষোভ মিছিল

ঢাকায় মহাসমাবেশর নামে বিএনপি-জামাতের নৈরাজ্য, ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশ হত্যা ও হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়।

রবিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান (এসি মিজান) এর উদ্যোগে এ বিক্ষোভ মিছিলটি ছেংগারচর পৌরসভার সামনে থেকে বের হয়ে ছেংগারচর বাজার ও থানা এলাকাসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর ভবনে এসে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত সমাবেশ বক্তারা বলেন, সমাবেশের নামে বিএনপি ও জামায়াতে নেতাকর্মীরা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অরাজকতা সৃষ্টি করেছে।

পুলিশ সদস্যকে হত্যা করেছে, বিচারপতির বাসভবনে ভাঙচুর চালিয়েছে। আওয়ামী লীগের শান্তি সমাবেশে যাওয়া পথে নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। সমাবেশের নামে তারা আবারও জ্বালাও পোড়াও শুরু করেছে। তাদের এই অরাজনৈতিক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

Model Hospital

‘বিএনপির হরতাল কর্মসূচী দেশের জনগণ মানে না। তাই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন সকাল থেকে মোড়ে মোড়ে অবস্থান করছে। বিএনপি কোনো অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে রাজপথেই তা প্রতিহত করা হবে। সব ব্যবসায়ীদের দোকানপাট খোলা এবং গাড়ি নিয়ে চালকদের বের হওয়ার অনুরোধ করছি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নূরে আলম মুরাদ, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী নূর বেপারী, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রবি উল্লাহ সরকার, ছেংগারচর কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন, ছেংগারচর পৌর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ লস্কর, পৌর যুবলীগ নেতা জসিম উদ্দিন, ইব্রাহিম লস্কর, হারুন, কাউছার মিয়াজি, মোহন, ছেংগারচর কলেজ ছাত্রলীগ নেতা শাকিল আহম্মদ’সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম
হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে গভীর রাতে অবৈধভাবে কৃষিজমির মাটির উপরিভাগ (টপ সয়েল) কাটার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার পশ্চিম হাটিলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযান চলাকালে কৃষিজমির টপ সয়েল কাটার সঙ্গে জড়িত অবস্থায় মো. আবুল কাশেম (৩৮) ও মিনার হোসেন (৪৮) নামের দুজনকে হাতেনাতে আটক করা হয়। আবুল কাশেম উপজেলার কঙ্গাইশ গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে এবং মিনার হোসেন এনায়েতপুর গ্রামের মৃত আবদুল আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করেন। এ সময় তাঁরা জানান, গত পাঁচ দিন ধরে আবুল কাশেম এক্সকাভেটর দিয়ে পশ্চিম হাটিলা এলাকার কৃষিজমি থেকে মাটি কাটছিলেন। তাঁর নির্দেশে মিনার হোসেন কাটা মাটি পরিবহনের কাজ করছিলেন।

Model Hospital