বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ঢিলেঢালা হরতাল, যানবাহন চলাচল স্বাভাবিক

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ৪:৫৭ পিএম
চাঁদপুরে ঢিলেঢালা হরতাল, যানবাহন চলাচল স্বাভাবিক
বিএনপি, জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের ডাকা হরতালের মধ্যে চাঁদপুরে থেকে আন্ত জেলাসহ আভ্যন্তরণী সব ধরণের যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।
রোববার (২৯ অক্টোবর) সকালে শহরের বাসস্ট্যান্ড, লঞ্চঘাট ও রেল স্টেশনে গিয়ে দেখাগেছে সবকিছুই স্বাভাবিক। শহরের সড়কগুলো রিকশা, অটোরিকশা ও অন্যান্য যানবাহন চলছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা এবং শিক্ষার্থীরা সকল থেকে তাদের নিজ নিজ বিদ্যালয়ে যাচ্ছেন।
লঞ্চঘাটে থাকা লঞ্চ মালিক প্রতিনিধি শাহ আলম চোকদার জানান, চাঁদপুর থেকে ঢাকাগামী সিডিউল অনুযায়ী ভোর থেকেই লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে। তবে যাত্রী সংখ্যা কম। সকাল ৮টায় ঘাটে অবস্থান করছিল এমভি ঈগল-৯ ও এমভি সোনারতরী-২ ও ৫।
শহরের গুরুত্বপূর্ণ স্থান বাবুরহাট, ওয়ারলেছ, ডিসি অফিস এলাকা, বাসস্ট্যান্ড, মিশন রোড মোড়, ছায়াবানী ও চিত্রলেখা মোড়, কালিবাড়ী, শপথ চত্বর, নতুন বাজার মোড়ে ভোর থেকেই পুলিশ সদস্যরা অবস্থান নেয়। তবে বিএনপি ও অন্য কোন রাজনৈতিক দলের নেতাদের মাঠে তেমন একটা দেখা যায়নি।
এদিকে ভোর থেকেই শহরের কালিবাড়ী এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এবং জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জেলার নেতারা অবস্থান নিয়েছেন।
সকাল সাড়ে ৯টায় শহরের পালবাজার গেট এলাকা থেকে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি হরতাল বিরোধী মিছিল বের হয়। এটি চাঁদপুর-কুমিল্লা সড়ক হয়ে জেএম সেনগুপ্ত রোড হয়ে আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম জানান, ভোর থেকেই পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেছেন। সাধারণ মানুষের নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে। আমরা কোন ধরণের সন্ত্রাসী কার্যক্রম হতে দিব না।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital