বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে বিএনপির ৭ নেতাকর্মী আটক

এস এম ইকবাল প্রকাশিত: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ৬:৩৭ পিএম
ফরিদগঞ্জে বিএনপির ৭ নেতাকর্মী আটক

নাশকতা মামলায় ফরিদগঞ্জে বিএনপির বিভিন্ন পর্যায়ের ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

২৯ অক্টোবর রাতে থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আঃ খালেক পাটওয়ারী(৫০), পৌর বিএনপির সভাপতি আমানত হোসেন গাজী(৪৮), পিংকু (৪৮), ইমরান হোসেন (৩৫), মোস্তফা (৫০), রাশেদ (৩৫) এবং ফৌঃ কাঃ বিঃ ৫৪ ধারায় ছাত্রদল নেতা মহিউদ্দিন ভূঁইয়া মহিন (২৯) কে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, বিএনপি কর্তৃক সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি চলাকালে বিএনপির নেতাকর্মীরা ফরিদগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় নৈরাজ্য, যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগ করার অপরাধে ০৭ জন আসামীকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম জানান, বিএনপির নাশকতা ও জনগনের যানমাল রক্ষায় ৭ জনকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে।

Model Hospital

হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম
হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে গভীর রাতে অবৈধভাবে কৃষিজমির মাটির উপরিভাগ (টপ সয়েল) কাটার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার পশ্চিম হাটিলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযান চলাকালে কৃষিজমির টপ সয়েল কাটার সঙ্গে জড়িত অবস্থায় মো. আবুল কাশেম (৩৮) ও মিনার হোসেন (৪৮) নামের দুজনকে হাতেনাতে আটক করা হয়। আবুল কাশেম উপজেলার কঙ্গাইশ গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে এবং মিনার হোসেন এনায়েতপুর গ্রামের মৃত আবদুল আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করেন। এ সময় তাঁরা জানান, গত পাঁচ দিন ধরে আবুল কাশেম এক্সকাভেটর দিয়ে পশ্চিম হাটিলা এলাকার কৃষিজমি থেকে মাটি কাটছিলেন। তাঁর নির্দেশে মিনার হোসেন কাটা মাটি পরিবহনের কাজ করছিলেন।

Model Hospital