বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিএনপি-জামাতের হরতাল নৈরাজ্যের প্রতিবাদে

মতলব উত্তরে এসি মিজানের উদ্যোগে বিক্ষোভ মিছিল

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ৬:৪০ পিএম
মতলব উত্তরে এসি মিজানের উদ্যোগে বিক্ষোভ মিছিল

ঢাকায় মহাসমাবেশর নামে বিএনপি-জামাতের নৈরাজ্য, ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশ হত্যা ও হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়।

রবিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান (এসি মিজান) এর উদ্যোগে এ বিক্ষোভ মিছিলটি ছেংগারচর পৌরসভার সামনে থেকে বের হয়ে ছেংগারচর বাজার ও থানা এলাকাসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর ভবনে এসে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত সমাবেশ বক্তারা বলেন, সমাবেশের নামে বিএনপি ও জামায়াতে নেতাকর্মীরা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অরাজকতা সৃষ্টি করেছে। পুলিশ সদস্যকে হত্যা করেছে, বিচারপতির বাসভবনে ভাঙচুর চালিয়েছে। আওয়ামী লীগের শান্তি সমাবেশে যাওয়া পথে নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। সমাবেশের নামে তারা আবারও জ্বালাও পোড়াও শুরু করেছে। তাদের এই অরাজনৈতিক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

‘বিএনপির হরতাল কর্মসূচী দেশের জনগণ মানে না। তাই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন সকাল থেকে মোড়ে মোড়ে অবস্থান করছে। বিএনপি কোনো অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে রাজপথেই তা প্রতিহত করা হবে। সব ব্যবসায়ীদের দোকানপাট খোলা এবং গাড়ি নিয়ে চালকদের বের হওয়ার অনুরোধ করছি।

Model Hospital

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নূরে আলম মুরাদ, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী নূর বেপারী, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রবি উল্লাহ সরকার, ছেংগারচর কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন, ছেংগারচর পৌর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ লস্কর, পৌর যুবলীগ নেতা জসিম উদ্দিন, ইব্রাহিম লস্কর, হারুন, কাউছার মিয়াজি, মোহন, ছেংগারচর কলেজ ছাত্রলীগ নেতা শাকিল আহম্মদ’সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।