বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মানুষের জানমালের নিরাপত্তা দিতে আওয়ামী লীগ মাঠে আছে : দুলাল

বিএনপি নাশকতার নামে নির্বাচন বানচাল করতে চায় : নাছির উদ্দিন আহমেদ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ৯:০৬ পিএম
বিএনপি নাশকতার নামে নির্বাচন বানচাল করতে চায় : নাছির উদ্দিন আহমেদ

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ বলেছেন, জামাত বিএনপি সকল অপশক্তি মোকাবেলায় আমরা সব সময় প্রস্তুত। বিএনপি-জামায়াত অপশক্তি তথাকথিত হরতাল, অবরোধ ও সমাবেশের নামে যাতে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি সাধন, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট এবং ধ্বংসাত্মক অপতৎপরতা ও কোনো ধরনের সন্ত্রাস সৃষ্টি করতে না পারে।

তিনি গতকাল ৩১ অক্টোবর সন্ধ্যায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

নাছির উদ্দিন আহমেদ বলেন, বিএনপি-জামায়াতের যেকোনো ধরনের নাশকতামূলক অপতৎপরতা প্রতিহত করতে এবং জনগণের জানমাল রক্ষায় হাজার হাজার নেতাকর্মী নিয়ে মাঠে আছি। বিএনপি নাশকতার নামে নির্বাচন বানচাল করতে চায়। জনগণের জানমালের ক্ষতি করতে চায়। তারা দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চায়। আমরা তাদের এই সহিংসতার বিরুদ্ধে, জনগণের জানমাল রক্ষায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। সতর্ক পাহারায় আছি।

প্রতিরোধ সমাবেশে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধ আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, বিএনপি-জামায়াত অপশক্তি তথাকথিত হরতাল, অবরোধ ও সমাবেশের নামে যাতে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের জানমালের ক্ষয় সাধন, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট এবং ধ্বংসাত্মক অপতৎপরতা ও কোনো ধরনের সন্ত্রাস সৃষ্টি করতে না পারে সেজন্য জনগণকে সঙ্গে নিয়ে আমাদের সতর্ক অবস্থান অব্যাহত থাকবে।’

Model Hospital
বিএনপি-জামায়াতের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে চাঁদপুর জেলা আওয়ামী লীগের প্রতিরোধ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

তিনি বলেন, ‌মানুষের জানমালের নিরাপত্তা দেবার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ মাঠে আছে। আমাদের অবস্থান বেশ সুসংগঠিত ‌ আমরা সকলেই সুশৃংখল। তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন আপনারা নির্বাচনে আসেন। নির্বাচনে অংশগ্রহণ করেন ‌ বাংলার মানুষ যদি আপনাদের ভোট দেয় তাহলে আপনারা ক্ষমতায় যাবেন। তার আগে ‌দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ‌ জ্বালাও পোড়াও করলে বাংলাদেশ আওয়ামী লীগ ‌ তা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করবে।

তিনি আরও বলেন, ‌বাংলাদেশের মানুষ খুব সচেতন তারা মাননীয় প্রধানমন্ত্রী ‌জননেত্রী শেখ হাসিনার ‌উন্নয়নমূলক কার্যক্রম দেখেছে। আর তাই ‌আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‌ উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে ‌মাননীয় প্রধানমন্ত্রী ‌জননেত্রী শেখ হাসিনাকে ‌আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরণ, আবু সাহেদ সরকার, পৌর আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জু মাঝি, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান, চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, সাবেক কাউন্সিলর মাহফুজুর রহমান, জেলা যুবলীগের সদস্য কামরুজ্জামান লিটনসহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।