বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জহিরাবাদ ইউনিয়নে নৌকার ভোট প্রার্থনা ও কর্মী তালিকা প্রস্ততকরন সভা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ৭:৩৬ পিএম
জহিরাবাদ ইউনিয়নে নৌকার ভোট প্রার্থনা ও কর্মী তালিকা প্রস্ততকরন সভা

তৃণমূলকে অধিকতর শক্তিশালী ও সম্মানিত করলেই আগামী নির্বাচনেও নৌকার বিজয় সুনিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান।

বুধবার (১ নভেম্বর) সকালে বাংলাদেশ আওয়ামী লীগের নির্দেশে ও উপজেলা আওয়ামী লীগের আহ্বানে দ্বাদশ সংসদ নির্বাচনে মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের নৌকার ভোট প্রার্থনা ও কর্মী তালিকা প্রস্ততকরন সভা সানকিভাঙ্গা গ্রামে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান (এসি মিজান) এর বাড়িতে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শাহজাহান প্রধান বলেন, তৃণমূলই আওয়ামী লীগের প্রাণশক্তি। আওয়ামী লীগ জনগণের দল।

আওয়ামী লীগের দায়বদ্ধতা কেবলমাত্র বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের প্রতি। আর জনগণের সঙ্গে আওয়ামী লীগের সেতুবন্ধন হলো-আওয়ামী লীগের তৃণমূল। তৃনমূলে ঐক্য না থাকলে দ্বাদশ জাতীয় নির্বাচনে বিজয় কঠিন হবে।

Model Hospital

জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুস ছাত্তার মাস্টারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সকল ওয়ার্ডের নেতাদের উপস্থিতিতে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital