বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মোহনপুর নৌপুলিশ স্টেশনের ২২দিনের অভিযান শেষ

মা ইলিশ রক্ষায় অভয়াশ্রম থেকে ৭ কোটি ৬৩ লাখ মিটার কারেন্টজাল জব্দ, ১২৯ জেলে আটক

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ৮:২৮ পিএম
মা ইলিশ রক্ষায় অভয়াশ্রম থেকে ৭ কোটি ৬৩ লাখ মিটার কারেন্টজাল জব্দ, ১২৯ জেলে আটক

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত ১২টায় শেষ হচ্ছে। নিষেধাজ্ঞা শেষে রাত থেকে সাগর ও নদীতে নামতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলেরা।

খোঁজ নিয়ে জানা গেছে, মতলব উত্তরের মেঘনা নদীর পাড়ের জেলেরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

জেলেরা জানায়, তারা ২২ দিন ধরে মাছ শিকারে নামতে পারেননি। সংসারে অভাব-অনটন প্রকট আকার ধারণ করেছে। ইতিমধ্যেই জেলেরা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চড়া সুদে ঋণ, কেউবা এনজিও, সমিতি ও বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। ট্রলার, নৌকা ও জাল মেরামত কাজ সম্পন্ন করে রাত থেকেই সাগরে নামতে তারা সব আয়োজন সমাপ্ত করেছে।

মা ইলিশের প্রজনন নিরাপদ করার জন্য ১২ অক্টোবর রাত ১২টা থেকে ইলিশ নিধনে নিষেধাজ্ঞা শুরু হয়েছিল। প্রতিবছরের মতো এবারও নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধন এবং বাধা দিতে গেলে প্রশাসনের ওপর হামলাসহ নানা অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

Model Hospital

মোহনপুর নৌপুলিশ ষ্টেশনের ইনচার্জ মো. মুসিরুজ্জামান বলেন, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত এই ২২ দিন মেঘনায় মা ইলিশ রক্ষায় নদীতে সব ধরনের মাছ শিকার বন্ধ ছিল।

এ সময় আইন লঙ্ঘন করায় ১২৯জন জেলেকে আটক করে ২৭টি মামলা দেয়া হয়েছে। এ সময় ৭ কোটি ৬৩ লক্ষ ১৬ হাজার মিটার নিষিদ্ধ করেন্টজাল, ১ হাজার ৬৩১ কেজি ইলিশ মাছ ও ৩২টি নৌকা জব্দ করা হয়।

তিনি আরো বলেন, জব্দকৃত ইলিশ নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নির্দেশ মোতাবেক বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

মা ইলিশ রক্ষায় মতলব উত্তর উপজেলা প্রশাসন ও টাস্কফোর্স কমিটির পক্ষ থেকে উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল এমরান খাঁনের নেতৃত্বে যৌথ টিম কাজ করেছে। সবাই একযোগে কাজ করায় এবার অভিযানে ব্যাপক সফলতাও এসেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital