বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

কালির বাজারে জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩, ৯:২৩ পিএম
কালির বাজারে জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ

বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও অবরোধের প্রতিবাদে মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নর কালির বাজারে বিক্ষোভ মিছিল করেছে।

শুক্রবার সকালে কালির বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আড়তে গিয়ে শেষ হয়।

বাগান বাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুস ছাত্তার প্রধানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, ইউনিয়ন আওয়ামী লীগের যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মেম্বার, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি সতীষ চন্দ্র বর্মন, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক মহিব দেওয়ান, উপজেলা মোটর শ্রমিক লীগের সহ-সভাপতি মিলন সরকার, সহ সম্পাদক আজিজুল হক আরিফ, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মাসুম প্রধান, আওয়ামী লীগ নেতা হালিম সরকার , জাহাঙ্গীর সরকার, মোঃ নান্নু সরকার, জাহাঙ্গীর মেম্বার, চাঁন মিয়া মেম্বার, যুবলীগ নেতা রফিকুল ইসলাম রিয়াজ, দুলাল সরকার।

এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

সমাবেশ বক্তারা বলেন, সারাদেশে বিএনপি জামায়াতের সন্ত্রাসী বাহিনী নৈরাজ্য, অগ্নিসংযোগ, হরতাল ও অবরোধ করে দেশকে পঙ্গু করে দিতে চায়। শেখ হাসিনার নেতৃত্বে এ দেশের উন্ন্য়নের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়। তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে পুলিশ সদস্যকে হত্যা করেছে। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

হরতালের নামে মতলব উত্তরে নৈরাজ্য, অগ্নিসংযোগ চালানোর চেষ্টা করা হলে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মাঠে থেকে প্রতিহত করবে। এই দেশ একমাত্র আওয়ামী লীগের হাতেই নিরাপদ। তাই আগামী নিবাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।

হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম
হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে গভীর রাতে অবৈধভাবে কৃষিজমির মাটির উপরিভাগ (টপ সয়েল) কাটার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার পশ্চিম হাটিলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযান চলাকালে কৃষিজমির টপ সয়েল কাটার সঙ্গে জড়িত অবস্থায় মো. আবুল কাশেম (৩৮) ও মিনার হোসেন (৪৮) নামের দুজনকে হাতেনাতে আটক করা হয়। আবুল কাশেম উপজেলার কঙ্গাইশ গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে এবং মিনার হোসেন এনায়েতপুর গ্রামের মৃত আবদুল আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করেন। এ সময় তাঁরা জানান, গত পাঁচ দিন ধরে আবুল কাশেম এক্সকাভেটর দিয়ে পশ্চিম হাটিলা এলাকার কৃষিজমি থেকে মাটি কাটছিলেন। তাঁর নির্দেশে মিনার হোসেন কাটা মাটি পরিবহনের কাজ করছিলেন।

Model Hospital