শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে আপনারা আমাকে সমর্থন করবেন : ড. মহীউদ্দীন খান আলমগীর

মো. রাছেল, কচুয়া প্রকাশিত: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ৮:২৩ পিএম
জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে আপনারা আমাকে সমর্থন করবেন : ড. মহীউদ্দীন খান আলমগীর

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে আমাকে সমর্থন করবেন, সেই বিশ^াস আমার আছে আপনাদের প্রতি। বঙ্গবন্ধু সোনার বাংলা প্রতিষ্ঠা করতে ১৯৭২ সাল থেকে প্রতিবছর পালিত হয়ে আসছে এই দিবসটি। এই বছরের প্রতিপাদ্য হচ্ছে “সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ”। ১৯৭৫ সালে ১৫ আগস্ট দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধু স্বপরিবারকে হত্যা করে এ দেশে পাকিস্তানি শাসন কায়েম করতে চেয়েছিল। তা আর বাস্তবায়ন হয়নি তাঁর সুযোগ্যে কন্যা জননেত্রী শেখ হাসিনার কারণে। এখন এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। এই কচুয়ায় ১শ ২০টি সমবায় সমিতি রয়েছে।

সকল সমবায়ীরা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে আগামী ২০২৪ সালে জানুয়ারীর নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করবেন। সে বিশ^াস ও আস্থা আপনাদের প্রতি আমার রয়েছে।

তিনি শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে উপজেলা প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের পর বর্ণাঢ্য র‌্যালিত্তোর আলোচনা সভায় উপরোক্ত কথাগুলো বলেন।

Model Hospital

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা কৃষি কর্মকর্তা মেজবাহ উদ্দীন, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল,মুক্তিযোদ্ধা জাবের মিয়া, সনতোষ চন্দ্র সেন,সাবেক উপজেলা মহিলা ভাইন চেয়ারম্যান সালমা শহীদ, সাবেক জেলা পরিষদের সদস্য রওনক আরা রত্না ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার প্রমুখ।

একই দিন ২০২৩-২০২৪ অর্থবছরের রবি মৌসুমের কৃষি পূনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৯৫জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেজবাহ উদ্দীন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital