বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতিদের এসি মিজানের আর্থিক সহায়তা প্রদান

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ৮:৩৯ পিএম
মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতিদের এসি মিজানের আর্থিক সহায়তা প্রদান

মতলব উত্তর উপজেলার আমিরাবাদ বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান (এসি মিজান)।

শনিবার দুপুরে মতলব উত্তর উপজেলার আমিরাবাদ বাজারে ক্ষতিগ্রস্ত ৪ ব্যবসায়ীকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

এ সময় ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল করিম, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ নেতা তৌফিক দেওয়ান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, যুবলীগ নেতা রমিজ উদ্দিন শিশির, আবদুর রহিম, সেলিম গাজী, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী নূর বেপারী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নূরে আলম মুরাদ, যুবলীগ নেতা শাহাদাত হোসেন, আলম শামসুজ্জামান’সহ বাজার কমিটির নেতৃবৃন্দ, দলীয় নেতৃবৃন্দ।

মিজানুর রহমান এসি মিজান অনাকাঙ্খিত এ অগ্নিকান্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, আপনাদের ক্ষতির তুলনায় যথার্থ সহযোগিতা করতে পারছিনা। তবে ভবিষ্যতের জন্য আমাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে।

Model Hospital

বেশিরভাগ দোকানে দেখা যায় শর্টসার্কিট থেকে আগুন লাগছে। দক্ষ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করে বিদ্যুৎ সংযোগ নিতে হবে। যদি সাধারণ ইলেকট্রিক মিস্ত্রি দিয়ে যেনতেন ভাবে লাইন টানা হয়, তাহলে আগুনের ঘটনা বারবার মোকাবিলা করতে হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২ নভেম্বর) আনুমানিক ভোর ৪ টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫ টি দোকান ভস্মিভূত হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে মতলব উত্তর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ও এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো নুরুল ইসলাম গাজীর মুদি দোকান, সাইদুল ইসলামের জাল ও সুতার দোকান, নবী গাজীর বেকারীর দোকান, ছিডু বকাউলের লাকড়ীর দোকান, শুকুর সওদাগরের ক্রোকারিজের দোকান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।