বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিএনপি নির্বাচন বানচাল করতেই আন্দোলনের নামে সংঘাতের পথ নিয়েছে : ড. শামসুল আলম

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ৮:৪২ পিএম
বিএনপি নির্বাচন বানচাল করতেই আন্দোলনের নামে সংঘাতের পথ নিয়েছে : ড. শামসুল আলম

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, বিএনপি নির্বাচন বানচাল করতে চায় বলেই আন্দোলনের নামে সংঘাতের পথ বেছে নিয়েছে। হেরে যাওয়ার ভয়ে তারা নির্বাচনে আসতে চায় না। তারা আওয়ামী লীগকে ভয় পায়, আওয়ামী লীগের উন্নয়নকে ভয় পায়। কিন্তু তারা জানে না, আন্দোলনে মানুষ লাগে। তারা সাধারণ মানুষকে আন্দোলনে আনতে পারেনি। কারণ মানুষ জানে, শেখ হাসিনার উন্নয়ন সারা দুনিয়ায় ছড়িয়ে গেছে। তাই সাধারণ মানুষ শেখ হাসিনার উন্নয়নে সাড়া দিয়ে বিএনপির আন্দোলনে যাচ্ছে না। শেখ হাসিনা নির্ঘুম রাত কাটায় মানুষের জন্য, দেশের জন্য।

শনিবার (৪ নভেম্বর) বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে মতলব-গজারিয়া ঝুলন্ত সেতু একনেকে অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে যা ভেবেছিলাম সেটাই করেছে বিএনপি। একজন পুলিশকে হত্যার পরে লাশের ওপরে তারা আবারও হামলা করে।কয়েকজনকে হত্যা করেছে। তারা বিচারপতির বাসভবনে হামলা করেছে, হাসপাতালে অগ্নিসংযোগ করেছে।

ছেংগারচর পৌর মেয়র আলহাজ্ব আরিফ উল্যাহ সরকারের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্যাহ দর্জি ও পৌর কাউন্সিলর শাহজাহান মোল্লার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামীগের সহ-সভাপতি মনজুর আহমেদ, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মাজাকাত হারুন মানিক, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, তেজগাঁও শিল্পাঞ্চলীয় থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ওবায়েদুল্লাহ ছিদ্দিকী কাজল, সমাজসেবক কাজী জাফর আহমেদ, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম সরকার, কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক নেত্রী মম আহমেদ, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা, মতলব পৌর প্যানেল মেয়র বুলবুল চৌধুরী, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ইসলামবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন সরকার মুকুল, ছেংগারচর পৌর কাউন্সিলর সবুজ মিয়া, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল হোসেন ফরাজী, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি রাজিব মিয়া।

Model Hospital

প্রতিমন্ত্রী আরো বলেন, মতলব গজরিয়া ব্রিজ এটি একটি যুগান্তরকারী ইতিহাস।বিগত ৫০ বছরের চেষ্টার ফসল।৪ হাজার কোটি টাকা ব্যায়ে ৪লেন বিশিষ্ট এই ব্রীজ চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুর, ভোলা, চট্টগ্রামসহ পার্শ্ববর্তী অঞ্চলের লোকজন এই ব্রীজের সুফল পাবে।

এসব অঞ্চলের মানুষ রাজধানী ঢাকার সাথে তাদের দুরত্ব কমে আসবে ৫২ কিলোমিটার। এই ব্রীজের কারনে চাঁদপুর অঞ্চলে শিল্পকারখানা গড়ে উঠবে বলে আমরা আমরা আশা করি।

প্রতিমন্ত্রী আরো বলেন, বিএনপি বিহীন নির্বাচন করব, এটা আমরা চাই না। নিয়ম অনুযায়ী নির্বাচন হবে। তবে কে এলো আর এলো না তার জন্য নির্বাচন থেমে থাকবে না। যারা নির্বাচন চায় তারা কখনও এমন সংঘাতের পথ বেছে নিতে পারে না। নভেম্বরে নির্বাচনের ট্রেন ছেড়ে দেবে।

তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আগামী নির্বাচনে ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে নির্বাচিত করবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।