বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

মতলব উত্তর থানার ওসি মহিউদ্দিনের বদলী : নবাগত ওসি রাশেদ মোবারক

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ১১:০২ পিএম
মতলব উত্তর থানার ওসি মহিউদ্দিনের বদলী : নবাগত ওসি রাশেদ মোবারক

চাঁদপুরের মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিনের এর বদলীর আদেশ হয়েছে। ওই আদেশে মোহাম্মদ রাশেদ মোবারককে নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়। স্মারক নং গোপঃ/০৩-২০২৩/১৫৯৬(২৩)।

রবিবার (৫ নভেম্বর) জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম কর্তৃক স্বাক্ষরিত এক আদেশপত্র থেকে এ তথ্য জানা যায়।

আর নতুন ওসি মোহাম্মদ রাশেদ মোবারক মঙ্গলবার বিকেলে যোগদান করেছেন। তবে দায়িত্ব বুঝে নেননি।

বৃহস্পতিবার দায়িত্ব বুঝে নেয়ার কথা রয়েছে।

Model Hospital

জানা গেছে, ওসি মো. মহিউদ্দিনকে চাঁদপুর পুলিশ হাসপাতালের ইনচার্জ হিসেবে বদলী করা হয়।

মোহাম্মদ রাশেদ মোবারক চাঁদপুর ডিএসবিতে কর্মরত ছিলেন।

হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম
হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে গভীর রাতে অবৈধভাবে কৃষিজমির মাটির উপরিভাগ (টপ সয়েল) কাটার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার পশ্চিম হাটিলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযান চলাকালে কৃষিজমির টপ সয়েল কাটার সঙ্গে জড়িত অবস্থায় মো. আবুল কাশেম (৩৮) ও মিনার হোসেন (৪৮) নামের দুজনকে হাতেনাতে আটক করা হয়। আবুল কাশেম উপজেলার কঙ্গাইশ গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে এবং মিনার হোসেন এনায়েতপুর গ্রামের মৃত আবদুল আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করেন। এ সময় তাঁরা জানান, গত পাঁচ দিন ধরে আবুল কাশেম এক্সকাভেটর দিয়ে পশ্চিম হাটিলা এলাকার কৃষিজমি থেকে মাটি কাটছিলেন। তাঁর নির্দেশে মিনার হোসেন কাটা মাটি পরিবহনের কাজ করছিলেন।

Model Hospital