শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভায়

খোলা তেল বোতলজাত করে বিক্রি করা যাবেনা : জেলা প্রশাসক কামরুল হাসান

সজীব খান প্রকাশিত: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩, ১২:০৬ এম
খোলা তেল বোতলজাত করে বিক্রি করা যাবেনা : জেলা প্রশাসক কামরুল হাসান

চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ ক্রাইম এন্ড অপস রাশেদুল হক চৌধুরী, জেলা সমাজ সেবা অফিসের সহকারী পরিচালক রজতশুভ সরকার, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ শাহ জামাল, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন, চাঁদপুর প্র্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্ল্যাহ, তেল এজেন্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম, ক্যাব প্রতিনিধি বিল্পব সরকার, চাঁদপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি সচিব আব্দুল মোতালেব, চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম, মোঃ শেখ ফরিদ, আলমগীর, হোটের রেস্তরা মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ হোসেনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্য বলেন খোলা তেল বতল জাত করে বিক্রি করা যাবেনা, পাম্প ছাড়া খোলা তেল বিক্রি করা অবৈধ, যারা অবৈধ ভাবে বিভিন্ন স্থানে খোলা তেল বিক্রি করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।

যারা দুস্কৃতিকারী তারা খোলা তেল নিয়েই বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড করে থাকেন, তেলের উপর সকার অনেক ভূতকি দেয়, যারা তেল নিয়ন্ত্রণ করে তারা সবাই বিষয়টি নজরধারী রাখতে হবে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital