বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বিদ্যুৎ চলমান অবস্থায় ট্রান্সফরমার চুরি

এস এম ইকবাল প্রকাশিত: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ৮:১১ পিএম
ফরিদগঞ্জে বিদ্যুৎ চলমান অবস্থায় ট্রান্সফরমার চুরি
চাঁদপুরের ফরিদগঞ্জে রাতের আঁধারে বিদ্যুৎ চলমান অবস্থায় খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি হয়েছে।

১৫ নভেম্বর বুধবার গভীর রাতে উপজেলার চরদুঃখীয়া পশ্চিম ইউনিয়নের লড়াইরচর এলাকার তপদার বাড়ির সামনে থাকা বিদ্যুতের খুঁটি থেকে এই ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে।
তপদার বাড়ির আনোয়ার হোসেন জানান, রাতে আনুমানিক ১ টার সময় ঘুমিয়ে পড়েছি। তিন টার সময় বিদ্যুৎ চলে যায়। আমরা মনে করেছি লোডশেডিং এর কারনে বিদ্যুৎ চলে গেছে। বাড়ির মুরুব্বিরা ফজরের নামাজ পড়তে উঠে দেখে বিদ্যুতের খুঁটির নিচে ট্রান্সফর্মার যন্ত্রাংশ পড়ে রয়েছে। এই ঘটনা দেখে সংশ্লিষ্ট রামপুর বিদ্যুৎ অফিসের লোকজনকে জানিয়েছি। চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে রামপুর বিদ্যুৎ অফিসের (অভিযোগ কেন্দ্রর) দায়িত্বরত রুবেল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, গত রাতে বিদ্যুৎ চলমান অবস্থায় চোরের দল একটি ট্রান্সফর্মা নিয়ে যাওয়ার সংবাদ শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাদের বলেছি যে থানা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ দেওয়ার জন্য।
তিনি আরো জানান, খুঁটি থেকে এই এলাকায় ট্রান্সফর্মা চুরি ঘটনা নতুন নয়। গত কিছুদিন পূর্বেও এইরকম ট্রান্সফর্মা চুরি হয়েছে। আপনার চুরি রোধে কোন ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা জানতে চাইলে তিনি জানান আমাদের কি করার আছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ কামাল হোসেন জানান, কখন চুরি হয়েছে। গত রাতে চুরি হয়েছে বললে তিনি বলেন, ট্রান্সফর্মা চুরির ঘটনাতো নতুন কিছু নয়। আপনি জিএম স্যারের সাথে কথা বলেন।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফর্মা চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। চোরকে আটকের চেষ্টা চলছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।