শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষনা হওয়ায়

মতলব উত্তরে এমএ কুদ্দুসের পক্ষ থেকে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ১০:৫৪ পিএম
মতলব উত্তরে এমএ কুদ্দুসের পক্ষ থেকে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

১৫ নভেম্বর বুধবার সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

এই আনন্দ কেন্দ্রীয় আওয়ামী লীগের নিদের্শনায় ও চাঁদপুর-২ আসন থেকে নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এর পক্ষ থেকে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার সুজাতপুর বাজারে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে সুজাতপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পার্টি অফিসে এসে মিষ্টি মুখ করেন নেতাকর্মীরা এবং উপস্থিত জনতার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

মিছিলে অংশ গ্রহন করেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম খন্দকার, আওয়ামী লীগ নেতা আঃ ছাত্তার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ শাহজালাল মাস্টার, সুজাতপুর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মাইনুদ্দিন সরকার, উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক ওয়াছকুরুনী সরকার, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, ইসলামাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা সরকার মোঃ খোরশেদ আলম, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক মাহবুব বেপারী, ছেংগারচর পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান, ফতেপুর পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জনি, যুবলীগ নেতা জসিম উদ্দিন পাটোয়ারী, নিপু সরকার’সহ নেতাকর্মী।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital