বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ৯:৪৯ এম
জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করে পুলিশে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোরে উপজেলার নাগিনা জোহা সড়কের চৌধুরীবাড়ি ও আদর্শবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক তামিম ইসলাম জয় জানান, ভোরে আদমজী-চাষাঢ়া সড়কের আইটি স্কুলে মোড়ে মিছিল শেষে বাসে আগুন দেওয়ার সময় আমরা ধাওয়া দেই। পরে আদর্শ বাজার এলাকা থেকে ১২ জন জামায়াত কর্মীকে ধরে পুলিশের হাতে সোপর্দ করি। অপরদিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আরও চারজনকে আটক করে।

Model Hospital

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক জানান, নাশকতার প্রস্তুতি নেওয়াকালে জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে। বর্তমানে তারা থানায় রয়েছে। পরবর্তীতে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম
হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে গভীর রাতে অবৈধভাবে কৃষিজমির মাটির উপরিভাগ (টপ সয়েল) কাটার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার পশ্চিম হাটিলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযান চলাকালে কৃষিজমির টপ সয়েল কাটার সঙ্গে জড়িত অবস্থায় মো. আবুল কাশেম (৩৮) ও মিনার হোসেন (৪৮) নামের দুজনকে হাতেনাতে আটক করা হয়। আবুল কাশেম উপজেলার কঙ্গাইশ গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে এবং মিনার হোসেন এনায়েতপুর গ্রামের মৃত আবদুল আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করেন। এ সময় তাঁরা জানান, গত পাঁচ দিন ধরে আবুল কাশেম এক্সকাভেটর দিয়ে পশ্চিম হাটিলা এলাকার কৃষিজমি থেকে মাটি কাটছিলেন। তাঁর নির্দেশে মিনার হোসেন কাটা মাটি পরিবহনের কাজ করছিলেন।

Model Hospital