বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে মাধ্যমিক ও প্রাথমিক স্তরে ৫০ লাখ বই বরাদ্দ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ৬:১৭ পিএম
চাঁদপুরে মাধ্যমিক ও প্রাথমিক স্তরে ৫০ লাখ বই বরাদ্দ

চাঁদপুরের ৮ উপজেলায় সরকারি বেসরকারি মাধ্যমিক ,মাদ্রাসা,ভকেশনাল ও এবতেদায়ী ৫শ’ ১৭ শিক্ষা প্রতিষ্ঠানে ও ১হাজার ১৫৭টি সরকারি প্রাথমিক স্কুলে ও জেলার ৬ শ ১০ কিন্ডার গার্ডেনে ২০২৪ শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরে ৫০ লাখ কপি বইয়ের বরাদ্দ হয়েছে।

ইতোমধ্যেই ওই সব বইয়ের চালান জেলায় এসে পৌঁছেছে বলে জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে ২৪ অক্টোবর জানান।

তথ্য মতে, জেলার ২ শ’৮৪ টি নিম্ম মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার জন্যে ৬ষ্ঠ হতে নবম শ্রেণি পর্যন্ত নতুন কারিকুলামের জন্যে নতুন বই আসছে । এ সব বই স্ব স্ব উপজেলা বই সংরক্ষণাগারে যথা সময়ের মধ্যেই এসে পৌঁছবে। মাধ্যমিক স্তর ৬ষ্ঠ হতে নবম শ্রেণি ইংরেজি ভার্সন এর জন্য ১৪ হাজার ৯শ’ ৫৫ কপি বইয়ের চাহিদা রয়েছে। কারিগরি প্রতিষ্ঠানের জন্য ২৬ হাজার ৭শ’৬৫ কপি বইয়ের প্রয়োজনে এর চাহিদা প্রেরণ করে চাঁদপুর মাধ্যমিক শিক্ষা অফিস ।

এদিকে প্রাথমিকের ১ হাজার ১শ ৫৭ সরকারি ও ৬শ ১০ টি কিন্ডার গার্টেনে ১২ লাখ ১৪ হাজার ৪ শ ৯৩ কপি বই বরাদ্দ দেয়া হযেছে । এর মধ্যে ১ম শ্রেণি ও প্রাক-প্রাথমিকে ১ লাখ ৫৮ হাজার ২শ ১৭ কপি, ২য় শ্রেণিতে ১ লাখ ৫৬ হাজার ২শ ৭০ কপি , ৩য় শ্রেণিতে ৩ লাখ ৮ হাজার ৩শ ২০ কপি , ৪র্থ শ্রেণিতে ৩ লাখ ১৬ হাজার ৫শ ৬৬ কপি এবং ৫ম শ্রেণিতে ৩ লাখ ১০ হাজার ৬শ ২০ কপি বই বরাদ্দ দেয়া হয়েছে। এ স বইযের প্রায় ৮০ ভাগ সংশ্লিষ্ঠ উপজেলা সংরক্ষণাগারে এসে গেছে । ২০২৪ শিক্ষাবর্ষে ২ লাখ ৫৯ হাজার ৩শ ৩০ জন শিক্ষার্থীর বিপরীতে ঔ বই বরাদ্দ চাওযা হয়েছে বলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সুত্রে জানানো হয়েছে ।

Model Hospital

আগামি ১ জানুয়ারি সরকারি ভাবে ঘোষিত বই দিবস উপলক্ষে ৬ষ্ঠ হতে নবম শ্রেণির সকল শিক্ষার্থীর হাতে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, স্কুল ম্যানেজিং কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বই বিতরণ করা হবে।

এর আগেই স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজ নিজ মাধ্যমিক শিক্ষা অফিস থেকে পূর্বে প্রদানকৃত বরাদ্দের চাহিদাপত্র অনুযায়ী সব ক্লাশের পাঠ্যপুস্তুক স্ব উদ্যেগেই নিজ নিজ প্রতিষ্ঠানেই নিয়ে যাবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital