শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

তফসিল বাতিলের দাবিতে চাঁদপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

এইচ এম নিজাম প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ৯:০৫ পিএম
তফসিল বাতিলের দাবিতে চাঁদপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
অবৈধ সরকারের অধীনে ঘোষিত একতরফা নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে চাঁদপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে শহরের বাইতুল আমীন শপথ চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের জেলা সভাপতি শেখ মুহাম্মাদ জয়নাল আবদিন।
তিনি বলেন, অবৈধ সরকারের অধীনে ঘোষিত নির্বাচনি তাফসিল এ দেশের জনগণ মানে না। সরকার দেশের মানুষের জনমত উপেক্ষা করে অবৈধভাবে তফসিল ঘোষণা করেছে।
এই তফসিল ঘোষণার মাধ্যমে দেশকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। দেশের মানুষ আজ ফুসে উঠছে, নির্বাচনকে কেন্দ্র করে দেশে নতুন করে সংকট সৃষ্টি হবে। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, সকল বিরোধীদল সহ জনগণের দাবি মেনে নিয়ে এই তফসিল বাতিল করে সংলাপের আয়োজন করুন। আপনারা পদত্যাগ করে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন।
ইসলামী আন্দোলনের জেলা সাংগঠনিক সম্পাদক শাহ জামাল গাজী সোহাগের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা হেলাল আহমদ, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা আফসার উদ্দিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডাক্তার বেলাল হোসেন, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম তানভীর, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা আবুল বাশার, ছাত্র আন্দোলনের সভাপতি সেলিম হোসাইন প্রমুখ।
সমাবেশ শেষে বাইতুল আমীন শপথ চত্বর থেকে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital