বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

গাঁজাসহ ৩ মাদক বিক্রেতা আটক

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ৯:৩৩ পিএম
গাঁজাসহ ৩ মাদক বিক্রেতা আটক

মতলব উত্তর উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদ মোবারক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (১৫ নভেম্বর) রাত ৮ টা ৪০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদ মোবারক এর নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের সটাকী বেরীবাঁধের উপর অভিযান চালিয়ে মো. আরিফ হোসেন (২২), মো. সুমন (২১) ও মো. শান্ত বেপারী (১৮)কে ৫০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ।

আটককৃত মো. আরিফ হোসেন (২২) মতলব উত্তর উপজেলার উত্তর শিকিরচর সওদাগর গ্রামের আব্দুল মান্নান এর ছেলে, মো. সুমন (২১) একই গ্রামের সফিক মিয়ার ছেলে অপর আটককৃত মাদক ব্যবসায়ী মো. শান্ত বেপারী (১৮) উত্তর শিকিরচর সওদাগর বাড়ির মো. রিপন বেপারীর ছেলে।

মতলব উত্তর থানার সূত্রে জানা যায়, তারা দুজনই সক্রিয় মাদক ব্যবসায়ী।

Model Hospital

আটককৃতরা বিভিন্ন এলাকা হইতে অবৈধ মাদক (গাঁজা) সংগ্রহ করে অত্র থানার বিভিন্ন স্থানে দীর্ঘ দিন যাবত বিক্রি করে আসছিলো। আটককৃত ৩ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদ মোবারক বলেন, চাঁদপুর জেলা তথা মতলব উত্তর থানাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ থানা পুলিশ । মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital