শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ৯:৪৭ পিএম
কচুয়ায় বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার পৃথক পৃথক অভিযানে ৬৫ পিস ইয়াবাসহ দুজন এবং ২০ কেজি গাঁজা সহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

কচুয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমানের নেতৃত্বে সাব ইন্সপেক্টর (এসআই) কাজী আনোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টায় কাদলা ইউনিয়নের বাতাবাড়িয়া এলাকায় কোয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে মো. শরীফ খান (৩৮) এবং মনপুরা গ্রামের আঃ খালেকের ছেলে মো. মহসিনের (২৬) কাছ থেকে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করে উভয়কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এবিষয়ে কচুয়া থানার মামলা নং-১২, তারিখ-১৬/১১/২০২৩ইং।

অপরদিকে একই দিন বিকেল সাড়ে ৫টায় সাব ইন্সপেক্টর (এসআই) সামছুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে পালাখাল মডেল ইউনিয়নের দোয়াটি এলাকায় কুমিল্লা জেলার তিতাশ উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত মোঃ হোসেন মোল্লার ছেলে হযরত আলীর (৪৫) কাছ থেকে ২০ কেজি গাঁজা এবং মাদক পাচারে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার (কুমিল্লা-থ ১১-২৯৮১) করে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

Model Hospital

গ্রেপ্তারকৃত আসামী উদ্ধারকৃত বিপুল পরিমাণ গাঁজা উচ্চমূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে পাচার করে গৌরিপুর নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করে।

এ ঘটনায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ।

তারই ধারাবাহিকতায় কচুয়ায় মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital