বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে দুর্ধর্ষ ডাকাতি : ৪জনকে কুপিয়ে জখম

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩, ৭:০৩ পিএম
মতলব উত্তরে দুর্ধর্ষ ডাকাতি : ৪জনকে কুপিয়ে জখম
চাঁদপুরের মতলব উত্তরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার ছেংগারচর পৌরসভার ঠাকুরচর গ্রামে ১৯ নভেম্বর (রবিবার) ভোর রাত আনুমানিক ২ টার দিকে এ ঘটনা ঘটেছে। ডা’কাতরা ৪ জনকে কুপিয়ে গুরুতর আহত করে ও দুই ভরি ওজনের স্বর্নের জিনিস নিয়ে যায় । আহতরা ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঠাকুরচর গ্রামের মৃত হাবিব উল্লাহ মিয়াজির ছেলে মাহি উদ্দিন মিয়াজি (৪০) জানান, ১০/১২ জনের একটি ডাকাতদল অস্ত্র নিয়ে বারান্দার দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। তাকে, তার ভাই আলাউদ্দিন (৩৫)ও সালাউদ্দিন, তার মা খায়রুননেছা (৭০) কে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। ডাকাতরা মহি উদ্দিন ও আলাউদ্দিনের স্ত্রীর পরনে থাকা দুইটি চেইন ও একজোড়া কানের দুল ছিনিয়ে নিয়ে যায়। যার ওজন আনুমানিক ওজন ২ ভরি এবং আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।
পরে ডাকাত দলের সদস্যরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করা হয়। সকালে ডা’কতির খবর পেয়ে সহকারী পুলিশ সুপার পিবিআই ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদ মোবারক জানান, ডাকাতির ঘটনায় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির খোকন, পিবিআই ও মতলব উত্তর থানা পুলিশ যৌথভাবে কাজ করছে। এছাড়াও মতলব উত্তর থানার একটি বিশেষ টীম কাজ করছে। আশা করি দ্রুত সময়ের মধ্যেই অপরাধীদের ধরে আইনের আওতায় আনতে পারবো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital