শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে অগ্নিকান্ডে ব্যবসায়ী’র দোকান ও ৩টি অটোরিক্সা পুড়ে ছাই

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৭:১২ পিএম
ফরিদগঞ্জে অগ্নিকান্ডে ব্যবসায়ী’র দোকান ও ৩টি অটোরিক্সা পুড়ে ছাই
দিনের ব্যস্ততা শেষে কনকনে শীতে ব্যবসায়ী ও অটোরিক্সা চালকরা যখন বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েছিলেন তখন বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়েছে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের পাটওয়ারী বাজারের একটি দোকান ও চার্জে থাকা ৩টি ব্যাটারি চালিত অটোরিক্সা।
রোববার (২০ নভেম্বর) গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকানি ও অটোরিক্সা চালকদের ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান।
ব্যবসায়ী মোস্তফা জানান, প্রতিদিনের ন্যায় রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। গভীর রাতে হঠাৎ ডাক-চিৎকার শুনে দৌড়ে এসে দেখি আমার দোকান ঘরে আগুন জ্বলছে। লোকজন পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছে এবং ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে সব পুড়ে ছাঁই হয়ে যায়।
অটোরিকশা চালক ইয়াছিন জানান, আমার ৫ সদস্য বিশিষ্ট পরিবারটি একমাত্র অটোরিক্সাটির আয়েই চলতো। অটোরিক্সা হারিয়ে আমি এখন অসহায় হয়ে পড়েছি ।
পাটোয়ারী বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মানিক হোসেন বলেন, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি এরই মধ্যে দোকানের মধ্যে থাকা তিনটি অটো বাইক পুরাতন হোন্ডা ও বিভিন্ন মালামালসহ সবকিছু পুড়ে  ছাই হয়ে গেছে। এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ী মোস্তফা ও অটোরিক্সা চালক ইয়াছিনের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
বাজার ব্যবসায়ী ও স্থানীয়দের ধারণা অটোরিক্সার ব্যাটারির চার্জ থেকে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital