শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-২ আসনে আ. লীগের মনোনয়ন ফরম জমা দিলেন এসি মিজান

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৮:৪১ পিএম
চাঁদপুর-২ আসনে আ. লীগের মনোনয়ন ফরম জমা দিলেন এসি মিজান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান এসি মিজান।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা করেন তিনি।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য আতিকুর রহমান শিমুল, মতলব উত্তর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, মতলব দক্ষিণ আওয়ামী লীগ নেতা তৌফিক দেওয়ান, দেওয়ান পারভেজ, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী নূর বেপারী, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম মিজান, সাবেক যুগ্ম আহ্বায়ক নূরে আলম মুরাদ, যুগ্ম আহ্বায় জোবায়ের বাবু, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি মো. রাজিব মিয়া, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক শাখাওয়াত হোসেন মল্লিক, উপজেলা যুবলীগ নেতা জিসান আহমেদ, আলম শামসুজ্জামান, তামজিদ, সেলিম রেজা মোহন, কাউসার আলম, আরিফ, মিজান, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মেম্বার, লেলিন খান, শায়েস্তা খান, হারুন, এখলাছপুর ইউনিয়ন যুবলীগ নেতা সজীব প্রধান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুস ছাত্তার খোকনসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে দলীয় মনোনয়নপত্র জমা দেয়ার পর চাঁদপুর-২ আসন (মতলব উত্তর ও দক্ষিণ) নির্বাচনী এলাকার মানুষের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন এসি মিজান।

Model Hospital

পাশাপাশি আসন্ন সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে নৌকা প্রতীককে বিজয়ী করতে সকল পর্যায়ের নেতাকর্মীকে মাঠে ময়দানে কাজ করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, চাঁদপুর-২ আসনে তুমুল জনপ্রিয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান এসি মিজান দীর্ঘদিন ধরে সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড ও দলীয় কার্যক্রমে অংশগ্রহণসহ প্রচারে ব্যস্ত সময় পার করছেন। সেখানে বিভিন্ন সভা-সমাবেশেও অংশগ্রহণ করেন তিনি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital