বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-২ আসন থেকে আ.লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৮:৪৬ পিএম
চাঁদপুর-২ আসন থেকে আ.লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস

চাঁদপুর-২ আসন থেকে দলীয় মনোনয়ন এবং নৌকা প্রতীক পাওয়ার প্রত্যাশায় মনোনয়ন ফরম জমা দিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

২০ নভেম্বর সোমবার দুপুরে তিনি নিজে উপস্থিত হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ফরম জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু (বাতেন), সদস্য নির্মল চন্দ্র বাদল, মোস্তফা কামাল, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান সরকার দুলাল, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম খন্দকার, সাবেক সভাপতি আবুল বাশার খোকন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মহন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি খাজা আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহজালাল মাস্টার, সুজাতপুর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মাইনুদ্দিন সরকার, সাধারণ সম্পাদক এসএম জামাল উদ্দিন, উপজেলা কৃষকলীগের সদস্য মোজাম্মেল হক, উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক ওয়াছকুরুনী সরকার, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল আমিন পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য কালা সুজন, ইউপি সদস্য বিল্লাল হোসেন, মাসুদ মিয়া, সাবেক ইউপি সদস্য মনু পাটোয়ারী, ইসলামাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা খোরশেদ আলম সরকার, যুবলীগ নেতা জসিম উদ্দিন শ্যামল, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক মাহবুব বেপারী, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান, ফতেপুর পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জনি সহ শত শত নেতাকর্মী।

মিছিলে স্লোগানে মাধ্যমে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital