বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে কাব স্কাউট ইউনিটে উৎসাহ উপকরণ বিতরণ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৯:০১ পিএম
মতলব উত্তরে কাব স্কাউট ইউনিটে উৎসাহ উপকরণ বিতরণ

মতলব উত্তর উপজেলায় কাব স্কাউট ইউনিটে উৎসাহ উপকরণ ড্রামসেট ট্রাঙ্ক ও সংশ্লিষ্ট উপকরণ বিতরণ করা হয়েছে।

২০ নভেম্বর সোমবার সকালে মতলব উত্তর উপজেলা পরিষদ সভাকক্ষে কাব স্কাউট ইউনিটে উৎসাহ উপকরণ বিতরণ করেন মতলব উত্তর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল হাসান।

মতলব উত্তর উপজেলা কাব স্কাউট ইউনিটের অর্থ সম্পাদক সহকারী শিক্ষক শ্যামল বাড়ৈই এর উপস্থাপনায় কাব স্কাউট ইউনিটে উৎসাহ উপকরণ ড্রামসেট ট্রাঙ্ক ও সংশ্লিষ্ট উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, আহসানুজ্জামান লুলু, আবু হানিফ।

অনুষ্ঠান কোরআন তেলোয়াত করেন সহকারী শিক্ষক এম এ ওয়াদুদ। গীতা পাঠ করেন সুজন চন্দ্র সরকার।

Model Hospital

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মতলব উত্তর স্কাউট কমিশনার সুখ রঞ্জন বিশ্বাস, কাব লিডার শাহাজাহান মিয়া। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আপনাদের স্কাউটের যে উপকরণ আজ সরকারি ভাবে দেওয়া হলো তা হেলায় নষ্ট করবেন না, এগুলো যেনে বুঝে শিখে ব্যবহার করতে হবে, আর এই উপকরণ পাওয়াতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আপনাদের বাচ্চাদেরকে স্কাউট এর আওতায় আনবেন কারণ স্কাউট বাচ্চাদের মেধা বিকাশে কাজ করে, মানসিক উন্নতি ঘটায়, শরীর ও মন সুস্থ সবল রাখে, শরীর চর্চার কাজে দেয়। তিনি আরো বলেন, স্কাউট শুধু পোশাকে থাকলেই হবে না সমাজ ও দেশের কাজে আসতে হবে। এই যে এখন আপনারা সমাজের পরিস্কার পরিছন্নতা, মশা নিধন, গরিব শীতার্তদের পাশে দরানো ইত্যাদি কাজে এগিয়ে আশতে পারেন।

তিনি বলেন, আজ মতলব উত্তর উপজেলার ১৩০ প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার ও সামগ্রী বিতরণ করা হলো এর যথাযথ মর্যাদায় ব্যবহার করবেন বলে আমি মনে করি। প্রধান অতিথির কাছ থেকে স্কাউট সামগ্রী ও পুরস্কার গ্রহন করেন স্কাউট কমিশনার বাংলাদেশ সুখরঞ্জন বিশ্বাস ও ফরাজীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহনাজ।

অনুষ্ঠান সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী শিক্ষক শাহ আলম, রাজিব উদ্দিন ঢালী, সহকারী শিক্ষক ও কাব লিডার মহসিন মিয়া, সহকারী শিক্ষক আলিম মিয়া, সহকারী শিক্ষক সাইফুল।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital