শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বিএনপি জামায়াতের হরতাল ও অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনায়

কচুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মো: রাছেল, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৬:৪৭ পিএম
কচুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বিএনপি-জামায়াত কর্তৃক হরতাল, অবরোধ ও অগ্নিসংযোগের প্রতিবাদে কচুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে কচুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিনের নেতৃত্বে রহিমানগর বাজারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

রহিমানগর উত্তর বাজার মুন্সী মার্কেট প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুন্সী মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হেলাল উদ্দিন।

Model Hospital

এসময় তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে আমরা সর্বশক্তি দিয়ে কাজ করব। বিএনপি জামায়াত অবরোধ ও হরতাল ডেকে গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশ সহ সাধারণ মানুষ হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলেই আমরা সবাই নিরাপদে আছি। তাই ৭ জানুয়ারী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।

গোহট দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধরাণ সম্পাদক বিল্লাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুল গাজী।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, লিটন মুন্সী, গাজী আহাদ, সাধারণ সম্পাদক ওমর ফারুক, শাহাদাৎ হোসেন, ইউপি চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহাগ উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পাটোয়ারী, ইউপি সদস্য মোঃ খাজা, মোঃ শহিদ উল্লা, সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহন করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital