বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চুরি করা টাকায়ে ২ বান্ধবী নিয়ে কক্সবাজারে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৮:২৩ পিএম
চুরি করা টাকায়ে ২ বান্ধবী নিয়ে কক্সবাজারে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পঞ্চম শ্রেণির তিন শিক্ষার্থীকে নিখোঁজের চারদিন পর কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত (১৬ নভেম্বর) ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়ন থেকে তারা নিখোঁজ হয়। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের পরিচয় প্রকাশ করা যাচ্ছে না।

তারা ওই ইউনিয়নের বেলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। পরিবারের কাউকে কিছু না জানিয়ে তারা নিখোঁজ হয়। এ ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের লোকজন ভূরুঙ্গামারী থানায় তিনটি পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশ জানায়, নিখোঁজ স্কুল শিক্ষার্থীদের হারানোর বিষয়ে জিডির প্রেক্ষিতে ভূরুঙ্গামারী থানা পুলিশ অনুসন্ধান কার্যক্রম শুরু করে। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় অনুসন্ধান করে ব্যর্থ হয় পুলিশ। পরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কক্সবাজার সদরের ডলফিন মোড় এলাকা থেকে তাদের উদ্ধার করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

Model Hospital

পরে জিজ্ঞাসাবাদে তারা জানায়, নিখোঁজ এক ছাত্রীর দীর্ঘদিনের শখ, সে কক্সবাজার সমুদ্রসৈকতে যাবে। কিন্তু তার বয়স কম হওয়ায় তার সহপাঠী বন্ধু ও বান্ধবীর শরণাপন্ন হন। পরবর্তীতে তারা তিন সহপাঠী মিলে পরিকল্পনা করে পরিবারের কাউকে না জানিয়ে প্রায় ২৮ হাজার টাকা চুরি করে কক্সবাজার চলে যায়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, তাদের উদ্ধার করে থানায় নিয়ে এসে উপজেলা সমাজসেবা কর্মকর্তার উপস্থিতে নারী ও শিশু অফিসারের সহায়তায় তাদের নিজ নিজ অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital