শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মাদকের চালান নিয়ে ব্যবসায়ী আটক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ৫:৫৮ পিএম
শাহরাস্তিতে মাদকের চালান নিয়ে ব্যবসায়ী আটক
শাহরাস্তিতে পুলিশি অভিযানে মাদকের চালান নিয়ে ইমাম হোসেন ১৮ নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকার  যাত্রী ছাউনীর সামনের পাকা রাস্তার উপর থেকে পুলিশ ওই মাদক ব্যবসায়িকে আটক করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন সকালে চাঁদপুর পুলিশ সুপার  মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম এর দিক-নির্দেশনায় শাহরাস্তি  মডেল থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ  আলমগীর হোসেনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ রোকন উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি চৌকস দল এ মাদকের চালান উদ্ধারের এ অভিযান পরিচালনা করেন।
ওই সময় কুমিল্লা সদর দক্ষিণ  থানার গোলগাঁও গ্রামের সুন্দর আলীর পুত্র মোঃ ইমাম হোসেন ০৫ কেজি গাঁজা বহন করে ওই পথ অতিক্রম করছিল। ওই সময় পুলিশের তল্লাশির মুখে মাদক কারবারি ইমামের থেকে ৫ কেজি গাঁজা জব্দ করা হয়।
পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে -২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় শাহরাস্তি থানায় একটি মামলা রুজু করে যার  নং-১০, তারিখ-২১/১১/২০২৩।এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আলমগীর গাজাঁ বিক্রির উদ্দেশ্যে তা বহন করছিল বলে স্বীকার করে।
এছাড়া সে দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর ফাঁকি দিয়ে এ কারবার করে আসছিলে বলেও জানায়।
এছাড়া তিনি আরো বলেন, এই মাদকের ভয়ংকর ছোবল সকলের প্রচেষ্টায় এখনই থামানো না গেলে আগামী প্রজন্ম এর নীল ধ্বংসনের শিকার হয়ে সমাজ ও রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করবে। একই সঙ্গে চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ শাহরাস্তি পুলিশ প্রশাসন।
এ সময় মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে বলে জানান তিনি ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital