বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে স্কুলে যাওয়ার পথে অটো রিক্সার চাপায় ছাত্রীর মৃত্যু

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ৭:৩২ পিএম
মতলব উত্তরে স্কুলে যাওয়ার পথে অটো রিক্সার চাপায় ছাত্রীর মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অটো রিক্সার চাপায় বিপাশা আক্তার (১৩) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) সকালে উপজেলার জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ে সামনে বেরিবাঁধ সড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোবাইক চালক টিটু চন্দ্র সরকার (২২)কে আটক করেছে পুলিশ।

বিপাশা আক্তার মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামের দুবাই প্রবাসী সালাউদ্দিন (বাবুল) খলিফার এক মাত্র মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিপাশা আক্তার স্কুলের যাওয়ার পথে বিপরিতগামী একটি অটো রিক্সা তাকে চাপা দিলে সে আহত হয়। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় বিপাশাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য বিপাশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অ্যাম্বুলেন্সযোগে ঢাকা যাওয়ার মাঝ পথে মৃত্যুবরণ করেন।

Model Hospital

বিপাশার মৃত্যুর সংবাদে স্কুল ও নিজ এলাকায় শোকের মাতম বইছে।

ঘটনার পর মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন, উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন, উপ-পরিদর্শক (এসআই) রমিজ উদ্দিন ও উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম’সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।

মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এ ব্যাপারে মতলব উত্তর থানায় সড়ক আইনে মামলা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital