বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে ১৭২ জন চেয়ারম্যান-মেম্বার প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১, ২:২১ পিএম
হাইমচরে ১৭২ জন চেয়ারম্যান-মেম্বার প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচর উপজেলায় ৪ ইউনিয়নে চতুর্থ ও পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মাঝে বিভিন্ন প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
সোমবার (২০ ডিসেম্বর) সকালে  হাইমচর উপজেলা পরিষদের হল রুমে প্রার্থীদের মাঝে তাদের পছন্দের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এসময় উপজেলার ৪টি ইউনিয়নের ২৩ জন চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন করেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা।
এরমধ্যে  ২নং উত্তর আলগী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আতিকুর রহমান পাটোয়ারী (নৌকা প্রতীক), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাকসুদ আলম খাঁন ( ঘোড়া), হাবিবুর রহমান বেগ (হোন্ডা), কুদ্দুছ ঢালী (আনারস), ইসলামি আন্দোলন থেকে মাও. রুহুল আমিন( হাতপাখা)।
৩নং আলগী দক্ষিন ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শাহাউদ্দিন টিটু হাওলাদার (নৌকা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী সরদার আব্দুল জলিল মাষ্টার ( আনারস), সরদার নুরে আলম জিকু( চসমা), ইসলামি আন্দোলন হাফেজ মো. বেলাল হোসেন সবুজ ( হাতপাখা)।
 ৪নং নীলকমল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সালাউদ্দিন সরদার (নৌকা প্রতীক), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাউদ আল নাসের (আনারস), হাজী ইয়াছিন রতন (ঘোড়া), ইসলামি আন্দোলন থেকে মো. রায়হান উদ্দিন ( হাতপাখা), জাতীয় পার্টি থেকে সুফিয়ান মাঝি( নাঙ্গল)।
৫নং হাইমচর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী জুলফিকার আলী সরকার (নৌকা প্রতীক),  স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাঈম সরকার (ঘোড়া), আব্দুল হক মোল্লা ( আনারস), শাহিনুল ইসলাম শাহিন ( চসমা), ইসলামি আন্দোলন থেকে রাজা মিয়া সরদার( হাতপাখা), জাতীয় পার্টি থেকে খোরশেদ আলম(নাঙ্গল) পেয়েছেন।
এছাড়া সংরক্ষিত ৩৪ জন ও সাধারণ সদস্য ১১৯ জনের মাঝে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে।
প্রতীক বরাদ্দকালে উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী বলেন, নির্বাচনের আচারনবিধি সকল প্রার্থীকে মেনে চলতে হবে। আপনারা ভাল থাকলেই আমরা ভাল থাকবো। আমরা চাই উৎসব মুখর পরিবেশে হাসি খুসি ভাবে নির্বাচন সম্পন্ন করতে। আগামী ৫ জানুয়ারি নির্বাচন সুষ্ঠ, সুন্দর উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। আপনার এমন কোন আচরন করবেন না যাতে আমাদের কঠোর হতে হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital