বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বিশেষ ক্ষমতা আইনে বিএনপি’র ৩ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ৭:১৯ পিএম
শাহরাস্তিতে বিশেষ ক্ষমতা আইনে বিএনপি’র ৩ নেতাকর্মী গ্রেফতার
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বিএনপি’র ৩ জন নেতাকর্মী‌কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে শাহরাস্তি থানা পুলিশের অভিযানে সদরের মেহের স্টেশন এলাকা থেকে মিছিল শুরুর প্রাক্কালে তা‌দের গ্রেফতার ক‌রে পুলিশ।
গ্রেফতার নেতাকর্মী‌দের মধ্যে সাজ্জাদুল ইসলাম (২০), পিতা-শহিদুল ইসলাম, মাতা-নাজমা আক্তার, সাং-টামটা (মধ্য পাড়া চৌধুরী বাড়ী), মোঃ মাসুদ আলম (৩২), পিতা-মৃত আঃ মুনাফ, মাতা-ফিরোজা বেগম, সাং-টামটা (পূর্ব পাড়া পাটওয়ারী বাড়ী), মোঃ মনির হোসেন (২৭), পিতা-মৃত জাহাঙ্গীর আলম, মাতা-বদরুন্নেছা, সাং-শ্রীপুর (পাটওয়ারী বাড়ী), সর্ব থানা-শাহরাস্তি রয়েছেন।
‌উপজেলা বিএনপি’র নেতাদের পক্ষ থেকে দাবি করা হ‌য়ে‌ছে, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, রাজনৈতিক নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্র ঘো‌ষিত কর্মসূচি পালনে বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের দোয়াভাঙ্গা এলাকা থেকে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেয় বিএনপি। কিন্তু মিছিল শুরুর আগেই দল‌টির ৩ জন কর্মীকে আটক করে পুলিশ।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন জানান, নাশকতার পরিকল্পনা করে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে চেয়েছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। আদালতে পাঠা‌নোর প্রস্তুতি চলছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital