বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

কচুয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার

মো: রাছেল, কচুয়া প্রকাশিত: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ৬:২৪ পিএম
কচুয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার

চাঁদপুরের কচুয়া থানার পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ১১ জন ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার আসামী গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, উপজেলার পরানপুর প্রধানীয়া বাড়ীর আব্দুল কাদেরের ছেলে জহিরুল ইসলাম (৪০), কুটিয়া-লক্ষীপুর গ্রামের সোহাগের বাড়ীর মৃত আবুল কালাম আজাদের মেয়ে সুখি বেগম (রিয়া) (৩০), ডুমুরিয়া খামার বাড়ীর নুরুল ইসলামের ছেলে সুমন (৩৮), তারাপাল্লা বেপারী বাড়ীর মৃত আব্দুল মালেকের ছেলে জহিরুল ইসলাম (৩২), নোয়াগাঁও গ্রামের আনোয়ারের স্ত্রী হাসিনা বেগম (৪০), শ্রীরামপুর গ্রামের হাজী বাড়ীর মৃত আবুল খায়ের মাস্টারের ছেলে মো. নিজাম উদ্দিন রাজন (৩৫), কড়ইয়া বেপারী বাড়ীর জামাল হোসেনের ছেলে আল-আমিন রানা (২২), একই বাড়ীর আবু তাহেরের ছেলে মো. নাহিদ হোসেন (২১), হাতিরবন গ্রামের দৌলত মিয়ার ছেলে রিপন (২৬), শ্রীরামপুর কর্মকার বাড়ীর মৃত সুবল কর্মকারের ছেলে প্রদীপ কর্মকার (৩৩), করইশ প্রধানীয়া বাড়ির ছাদেক মিয়ার ছেলে মহসিন (২৭)।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, নারী ও শিশু নির্যাতন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ও নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে গ্রেফতার করে তাদেরকে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Model Hospital

সুপারি পাড়তে গিয়ে প্রাণ গেল ফরিদের, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৪:১০ পিএম
সুপারি পাড়তে গিয়ে প্রাণ গেল ফরিদের, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী
চাঁদপুরের ফরিদগঞ্জে সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ফরিদ হোসেন (৩৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ঘোড়াশালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদ হোসেন ওই গ্রামের মৃত আবুল কালামের ছেলে। তিনি দুই শিশু সন্তানের জনক। দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী জাহাঙ্গীর আলমের বাগানে সুপারি পাড়তে গিয়েছিলেন ফরিদ হোসেন। হঠাৎ গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জানান, ফরিদ হোসেন গাছ কাটার শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রতিবেশীর বাগানে সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে।
স্বামীর মৃত্যুতে দুই সন্তানকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্ত্রী আছিয়া আক্তার (৩০)। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, অনেক কষ্টে স্বামীর উপার্জনে দুই সন্তানকে নিয়ে তাঁদের সংসার চলত। এখন পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তিনি। স্বামীর শোক কাটিয়ে সন্তানদের নিয়ে বেঁচে থাকার জন্য প্রতিবেশী ও সরকারের কাছে সহযোগিতা কামনা করেন তিনি।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ উল্যাহ বলেন, ফরিদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ফরিদ হোসেনের আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।