বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের ৫টি আসনে ৩২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা, বাতিল ১১

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ১১:৩৯ পিএম
চাঁদপুরের ৫টি আসনে ৩২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা, বাতিল ১১

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সর্বশেষ দিন ছিল গতকাল ৪ নভেম্বর সোমবার।

চাঁদপুরের পাঁচটি আসনে সর্বমোট ৪৩ জন মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে ৩২ জন এর মনোনয়ন বৈধ এবং বাকি ১১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান প্রার্থীদের কাগজপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ও বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করেন।

চাঁদপুর-১ আসন (কচুয়া): বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের ড. সেলিম মাহমুদ, জাতীয় পার্টির এ কে এম শহিদ উল্লাহ, জাসদের সাইফুল ইসলাম, জাকের পার্টির মাসউদুল হাসান। এই আসনে বাতিল প্রার্থীরা হলেন- ১% ভোটার তালিকায় গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী গোলাম হোসেন, মোঃ মোহাম্মদ রাহাদ চৌধুরী, মোহাম্মদ শওকত হোসেন মিয়া, প্রস্তাবকারী ও সমর্থনকারী অন্য জেলার ভোটার হওয়ায় বাংলাদেশ কংগ্রেস পার্টির মোঃ জামাল হোসেন, হলফনামায় স্বাক্ষর না থাকায় বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মো. সেলিম প্রধান এর মনোনয়ন পত্র বাতিল করা হয়।

Model Hospital

চাঁদপুর-২ আসন (মতলব উত্তর ও মতলব দক্ষিণ): এই আসনে বৈধ প্রার্থীরা হলেন-আওয়ামী লীগের মোফাজ্জল হোসেন চৌধুরী, জাতীয় পার্টির এমরান হোসেন মিয়া, জাকের পার্টির ওবায়েদ মোল্লা, সুপ্রিম পার্টির মোহাম্মদ মনির হোসেন, স্বতন্ত্র এম. ইসফাক আহসান, জাসদের মোহাম্মদ হাছান আলী শিকদার। যাচাই-বাছাই এর সময় উপস্থিত না থাকায় বাংলাদেশ মুসলিম লীগের মোঃ শাহ আলম সরকারের মনোনয়ন বাতিল করা হয়।

চাঁদপুর-৩ আসন (সদর ও হাইমচর) : এই আসনের বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগের ডাঃ দীপু মনি, স্বতন্ত্র-ড. মোহাম্মদ সামসুল হক ও মো. রেদওয়ান খান, জাতীয় পার্টির মোঃ মহসীন খান, জাকের পার্টির মোঃ. কাওছার মোল্লা, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট এর আবু জাফর মো. মঈন উদ্দিন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো: মিজানুর রহমান।

চাঁদপুর-৪ আসন (ফরিদগঞ্জ): আওয়ামী লীগের মুহম্মদ শফিকুর রহমান, জাকের পার্টির মো. নুরুল ইসলাম, স্বতন্ত্র জালাল আহমেদ, মোহাম্মদ শহিদুল ইসলাম, ডঃ মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া, ন্যাশনাল পিপলস পার্টির আব্দুল গনি, বাংলাদেশ তরিকত ফেডারেশনের বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী, তৃণমূল বিএনপি’র মোঃ আব্দুল কাদের, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর ডঃ মুহাম্মদ শাহজাহান। ঋণ খেলাপির কারণে বাতিল প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির সাজ্জাদ রশিদ, তৃণমূল বিএনপির মোহাম্মদ সেলিম।

চাঁদপুর-৫ আসন (শাহারাস্তি ও হাজীগঞ্জ): এই আসনে বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মেজর (অব.) রফিকুল ইসলাম, স্বতন্ত্র গাজী মাইনুদ্দিন ও মোঃ শফিকুল আলম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী, বাংলাদেশ তরিকত ফেডারেশনের (বিএনএফ) এর বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী, জাকের পার্টির মোহাম্মদ মকবুল আহমেদ। বাতিল প্রার্থীরা হলেন- তথ্য গড়মিল থাকায় স্বতন্ত্র মোঃ জাকির হোসেন প্রধানিয়া, উপস্থিত না থাকায় জাসদের মো. মনির হোসেন মজুমদার ও মামলা তথ্য গোপন রাখায় বাংলাদেশ সংস্কৃতিক মুক্তিজোটের আখতার হোসেন এর মনোনয়নপত্র বাতিল করা হয়।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন, এনএসআই চাঁদপুরের সহকারী পরিচালক শাহ আরমান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।