শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মরহুম দিপু চৌধুরীর ছেলে মাহি’র আবেগঘন স্ট্যাটাস

বাবা, কিভাবে থাকবো আমরা দুজন আপনাকে ছাড়া?

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ৯:১০ পিএম
বাবা, কিভাবে থাকবো আমরা দুজন আপনাকে ছাড়া?

দীর্ঘদিনের রাজনৈতিক দিকনির্দেশক বাবা সাজেদুল হোসেন চৌধুরী দিপুকে হারিয়ে শোকে কাতর হয়ে পড়েছেন ছেলে আশফাক চৌধুরী মাহি।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠ, মতলব দক্ষিণ উপজেলা নিউ হোস্টেল মাঠ ও ঢাকার বঙ্গবন্ধু এ্যাভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে তিন দফা জানাজা শেষে গুলশান আজাদ মসজিদে চতুর্থ জানাজার পর সোমবার বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

বাবার মৃত্যুতে এদিন রাত সাড়ে ১১টায় নিজের ভেরিফায়েড প্রোফাইলে বনানী কবরস্থানে তার দাদা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার হাত ধরে ফেরার পথে তোলা এক ছবিতে লিখেন- ‘বাবা, কিভাবে থাকবো আমরা দুজন আপনাকে ছাড়া?’

আবেকঘন এই ছবিটি মুহুর্তেই ছড়িয়ে পড়ে এবং শত শত কমেন্টস করতে থাকেন নেটিজেনরা।

Model Hospital

উল্লেখ্য, গত শনিবার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী (দিপু) হৃদ্রোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

চাঁদপুরে দুই দফা জানাজা শেষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেয়া হয় সাজেদুল হোসেন চৌধুরী দীপু’র লাশ। সোমবার সকাল ১১টার পরে দীপু’র লাশ বঙ্গবন্ধু এ্যাভিনিউতে আনা হয়।
সেখানে জানাজা শেষে দীপুর মরদেহে আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড. শামসুল আলম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএম মোজাম্মেল হক, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সুজিত রায় নন্দী, এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ অ্যাড. নুরুল আমিন রুহুল, সাধারন সম্পাদক হুমায়ুন কবীর, আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক আলহাজ¦ মাইনুল হোসেন খান নিখিল’সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর গুলশান আজাদ মসজিদে বাদ জোহর চতুর্থ জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital